চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, কাল দেখা হচ্ছে সিনেমা হলে’

'প্রেশার কুকার'-এর শো টাইম নিয়ে রায়হান রাফী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১৯ পূর্বাহ্ন ২১, মার্চ ২০২৬
বিনোদন
A A

ঈদে আলোচনার শীর্ষে থাকা নির্মাতা রায়হান রাফীর নতুন সিনেমা ‘প্রেশার কুকার’। সিনেপ্লেক্সে শো-টাইম দিতে দেরী হওয়ায় দর্শকদের মধ্যে যখন উদ্বেগ বাড়ছিল, তখনই মধ্যরাতে দেওয়া এক পোস্টে আশ্বস্ত করলেন নির্মাতা।

রাফী স্পষ্ট করে জানান, দর্শকদের দুশ্চিন্তার কোনো কারণ নেই। “উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। কাল দেখা হচ্ছে সিনেমা হলে”—এমন বার্তায় তিনি সবাইকে হলে এসে সিনেমাটি দেখার আমন্ত্রণ জানান।

শো-টাইম জটিলতার কারণ ব্যাখ্যা করতে গিয়ে নির্মাতা জানান, ‘প্রেশার কুকার’ সিনেমাটি অ্যানামর্ফিক লেন্সে ধারণ করা হয়েছে, যা বাংলাদেশের চলচ্চিত্রে প্রথম। এই বিশেষ লেন্সে ধারণকৃত ফুটেজের ভিন্ন রেশিওর কারণে ডিসিপি (ডিজিটাল সিনেমা প্যাকেজ) প্রস্তুতে কিছু প্রযুক্তিগত সমস্যা দেখা দেয়। মূলত এই কারণেই মাল্টিপ্লেক্সগুলোতে শো-টাইম চূড়ান্ত করতে বিলম্ব হয়েছে।

তবে ইতোমধ্যেই সব ধরনের টেকনিক্যাল জটিলতার সমাধান হয়েছে বলে নিশ্চিত করেছেন রাফী। তার ভাষায়,”টেকনিক্যাল জটিলতার সমাধান হয়েছে। খুব তাড়াতাড়ি শো-টাইম পেয়ে যাবেন সবাই।”

নির্মাতা আরও প্রতিশ্রুতি দিয়ে বলেন, ‘প্রেশার কুকার’ শুধু একটি সিনেমা নয়, বরং এটি হবে ভিন্নমাত্রার এক অভিজ্ঞতা। “হলে এমন ‘এক্সপিরিয়েন্স’ এর আগে কখনো পায়নি আমাদের অডিয়েন্স”—এমন দাবিও করেন তিনি।

ছবির চারটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শবনম বুবলী, নাজিফা তুষি, স্নিগ্ধা চৌধুরী ও মারিয়া শান্ত। পাশাপাশি আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, মিশা সওদাগর, আজিজুল হাকিম ও সাবেরী আলম।

Reneta

ইমপ্রেস টেলিফিল্ম ও কানন ফিল্মস-এর যৌথ প্রযোজনায় নির্মিত এই ছবিটি নিয়ে ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হয়েছে ব্যাপক আলোচনা। দর্শকদের প্রত্যাশা—ঈদের সিনেমা দৌড়ে ‘প্রেশার কুকার’ হতে পারে বড় চমক।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: তুষিপ্রেশার কুকারবুবলীরায়হান রাফীলিড বিনোদনশো টাইম
শেয়ারTweetPin

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT