চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্যারিয়ারের শেষ ছবির ঘোষণার পরেও সিদ্ধান্ত বদল টারান্টিনোর!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:১৯ অপরাহ্ন ১৯, এপ্রিল ২০২৪
বিনোদন
A A

হলিউডের নামজাদা নির্মাতা কোয়েন্টিন টারান্টিনো একসময় ঘোষণা দিয়েছিলেন ক্যারিয়ারের ১০ম সিনেমা নির্মাণের মধ্য দিয়ে পরিচালনায় ইতি টানবেন তিনি। শোনা গিয়েছিল, আমেরিকান পরিচালকের শেষ ছবি হতে চলেছে ‘দ্য মুভি ক্রিটিক’। তবে তারই মাঝে গুঞ্জন উঠেছে, এই ছবি থেকে সরে দাড়াচ্ছেন জনপ্রিয় এই পরিচালক।

এর আগে জানা গিয়েছিল, সত্তরের দশকে ক্যালিফোর্নিয়ার প্রেক্ষাপটে ছবিটিকে ভাবা হয়েছিল। সূত্রের দাবি, এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয়ের জন্য প্রস্তাব গিয়েছিল অস্কারজয়ী অভিনেতা ব্র্যাড পিটের কাছে। সেক্ষেত্রে নির্মাতার সঙ্গে অভিনেতার এটি তৃতীয় কাজ হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই আসন্ন ছবিটি থেকে সরে দাড়ালেন এই নির্মাতা।

সূত্রের কথায়, ‘‘উনি এখন শুরু থেকে ওনার শেষ ছবি কী হতে চলেছে, তা নিয়ে চিন্তাভাবনা শুরু করেছেন।’’ এর আগে একটি সাক্ষাৎকারে টারান্টিনো জানিয়েছিলেন যে, যৌনকর্মীদের নিয়ে খবর লেখে এমন একজন সাংবাদিককে ঘিরে ছবির গল্প আবর্তিত হবে। পরিচালকের ছেলেবেলায় দেখা এক বাস্তব চরিত্রকে কেন্দ্র করেই গল্পটি ভাবা হয়েছে। যদিও টারান্টিনো নিজে এই খবরে সিলমোহর দেননি।

‘রিজার্ভার ডগস’, ‘কিল বিল’, ‘পাল্প ফিকশন’, ‘ইনগ্লোরিয়াস বাস্টার্ডস’-এর মতো জনপ্রিয় এবং একাধিক পুরস্কারজয়ী ছবির পরিচালক টারান্টিনো। ‘দ্য মুভি ক্রিটিক’ ছবিটিই তাঁর পরিচালিত শেষ ছবি হবে বলে ঘোষণা করেছিলেন পরিচালক। কিন্তু আপাতত তিনি ক্যারিয়ারের শেষ ছবির সন্ধানে রয়েছেন তিনি। তার নতুন ছবি ঘোষণার অপেক্ষায় রয়েছেন অগণিত অনুরাগী।- দ্য স্ট্যান্ডার্ড

Jui  Banner Campaign
ট্যাগ: কোয়েন্টিন টারান্টিনোদ্য মুভি ক্রিটিকলিড বিনোদনহলিউড নির্মাতা
শেয়ারTweetPin

সর্বশেষ

যাদের নিয়ে রাইজিং এশিয়া কাপ খেলতে যাচ্ছে বাংলাদেশ

ফেব্রুয়ারি ১০, ২০২৬

নির্বাচন বানচালের অপচেষ্টা ঠেকাতে তৎপর আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী

ফেব্রুয়ারি ১০, ২০২৬

নির্বাচনে ৮,৭৭০ ঝুঁকিপূর্ণ কেন্দ্র, ৯০% কেন্দ্রে সিসি ক্যামেরা

ফেব্রুয়ারি ১০, ২০২৬

বিশ্বকাপ শেষ লঙ্কান তারকা হাসারাঙ্গার

ফেব্রুয়ারি ১০, ২০২৬

বিজয়ের শেষ সিনেমার মুক্তি নিয়ে স্বস্তি, তবে…

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT