চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পর্তুগাল-ব্রাজিল উভয়েই চায় মরিনহোকে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:২৯ অপরাহ্ন ২৪, ডিসেম্বর ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

বিশ্বকাপ ব্যর্থতার পর ব্রাজিল জাতীয় দলের কোচিং ছেড়েছেন টিটে। তখন থেকেই আলোচনা, কে হচ্ছেন সেলেসাওদের পরবর্তী বস। নেইমার-রাফিনহাদের ডাগআউটের গুরু হিসেবে শোনা যাচ্ছিল, ম্যানচেস্টার সিটির পেপ গার্দিওলা ও রিয়াল মাদ্রিদের কার্লো আনচেলত্তির মত বড় নাম। সবশেষ যুক্ত হয়েছে পর্তুগিজ কোচ হোসে মরিনহো।

মধুর বিড়ম্বনায় পড়তে যাচ্ছেন ৫৯ বর্ষী পর্তুগিজ কোচ। ক্রিস্টিয়ানো রোনালদোদের বস ফের্নান্দো সান্তোসের জায়গায় মরিনহোকে খুব করে চাইছে পর্তুগাল। স্বদেশিদের কোচিংও করাতে চেয়েছিলেন মরিনহো, কথাও নাকি অনেকদূর এগিয়ে গেছে। এবার পাঁচবারের চ্যাম্পিয়নদের বস হওয়ার সুযোগ সামনে। কোনটা ছেড়ে কোনটা রাখবেন মরিনহো, কাদের ডাগআউটের গুরু হবে ‘গাফফার’?

ক্লাব ফুটবলে অন্যতম সফল কোচ মরিনহো কখনও কোনো জাতীয় দলের কোচিং করাননি। এবার ‘দ্য স্পেশাল ওয়ান’কে নিয়ে দড়ি টানাটানি শুরু হয়েছে পর্তুগাল ও ব্রাজিলের। ইংলিশ ও স্প্যানিশ গণমাধ্যমের দাবি, পর্তুগিজদের কোচ হিসেবে মরিনহোর নাম ঘোষণা শুধু বাকি। ইতালির সংবাদমাধ্যমের দিচ্ছে ভিন্ন বার্তা, মরিনহোকে নিচ্ছে নেইমারদের ব্রাজিল।

ইতালির পত্রিকা লা রিপাবলিকা বলছে, মরিনহোকে কোচ করা নিয়ে পর্তুগাল ও ব্রাজিল ফুটবল ফেডারেশনের মধ্যে লড়াই শুরু হয়েছে। ব্রাজিলের ফুটবল সংস্থার প্রধান এনাল্ডো রদ্রিগেজ নিজেই মরিনহোকে রাজি করানোর দায়িত্ব নিয়েছেন। সংবাদ মাধ্যমটির মতে, অনেকখানি এগিয়েও গেছেন তিনি।

সাবেক চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেড এবং টটেনহ্যামের কোচ বর্তমানে সিরি আ’র ক্লাব এস রোমার দায়িত্বে আছেন। রোনালদোর সাবেক গুরুকে পূর্ণকালীন হিসেবে না পেলেও অস্থায়ী ভাবে চাচ্ছে পর্তুগাল। ক্লাব ফুটবলের ‘গাফ্ফার’কে অল্প সময়ের জন্য পাওয়ার কথাও নাকি পাঁকা। এদিকে সামনে এসেছে ব্রাজিলের কোচ হওয়ার প্রস্তাব। কোনটা ছেড়ে কোনটা নিবেন মরিনহো, বড়দিনের ছুটি কাটাতে বর্তমানে পর্তুগালে থাকা ৫৯ বর্ষী কোচের সিদ্ধান্তও হতে পারে খুব দ্রুত!

Jui  Banner Campaign
ট্যাগ: আনচেলত্তিকাতার বিশ্বকাপ-2022গার্দিওলাপর্তুগালব্রাজিলমরিনহোরোনালদোলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

‘আন্তরিকতা ও নিষ্ঠা দিয়ে সুষ্ঠু-গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিয়েছে পুলিশ’

ফেব্রুয়ারি ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২৫ ফেব্রুয়ারি থেকে অমর একুশে বইমেলা শুরু, লাগবে না স্টল ভাড়া

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

বাংলাদেশে ভয়মুক্ত সাংবাদিকতার পরিবেশ গড়ার ঘোষণা তথ্যমন্ত্রীর

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

জনদুর্ভোগ সহ্য নয়, ভিভিআইপি মুভমেন্টে সতর্কবার্তা প্রধানমন্ত্রীর

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

সড়ক অবরোধ ও মব কালচার সহ্য করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ফেব্রুয়ারি ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT