চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপ শেষ কানাডার, জমে উঠেছে ক্রোয়েশিয়ার গ্রুপের লড়াই

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:১৭ পূর্বাহ্ন ২৮, নভেম্বর ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

একদম শুরুতে পিছিয়ে পড়েও দারুণ প্রত্যাবর্তনে কানাডার বিপক্ষে ৪-১ গোলের জয় পেল ক্রোয়েশিয়া। তাতে নকআউট পর্বে যাওয়ার সম্ভাবনা জাগিয়ে রাখল গতবারের রানার্সআপ দলটি। বিপরীতে এক ম্যাচ বাকি থাকতে গ্রুপপর্বেই থেমে গেল ৩৬ বছর পর বিশ্বকাপে আসা কানাডার পথচলা।

দুই ম্যাচে এক জয় ও এক ড্রয়ে ৪ পয়েন্ট পাওয়া ক্রোয়েশিয়া এফ গ্রুপে টেবিলের শীর্ষে। সমান ম্যাচে ৪ পয়েন্ট তোলা মরক্কো গোল ব্যবধানে পিছিয়ে দুইয়ে। তিন পয়েন্টে বেলজিয়াম তিনে আছে। কানাডা দুই ম্যাচ হেরে তলানিতে।

এই গ্রুপ থেকে ক্রোয়েশিয়া, মরক্কো, বেলজিয়াম প্রত্যেকের আছে পরের পর্বে যাওয়ার সুযোগ। তৃতীয় তথা শেষ ম্যাচে কানাডার বিপক্ষে নামবে মরক্কো, ১ ডিসেম্বর একই দিনে মুখোমুখি হবে ক্রোয়েট ও বেলজিয়ানরা।

রোববার খালিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে কিক অফের ৬৮ সেকেন্ডেই লিড পায় কানাডা। বক্সের ভেতর ক্রোয়েশিয়ার দুজনের মাঝ দিয়ে দারুণ পাস দেন তাজন বুকানন। শূন্যে ভেসে থাকা বলে মাথা ছুঁইয়ে বিশ্বকাপ ইতিহাসে কানাডার প্রথম গোলটি করেন আলফনসো ডেভিস। কাতার বিশ্বকাপে এখন অবধি এটিই সবচেয়ে কম সময়ে গোলের রেকর্ড।

গোল পেয়ে একের পর এক আক্রমণ হেনে গত আসরের রানার্সআপ ক্রোয়েশিয়াকে কাবু করে ফেলেছিল কানাডা। ২২ মিনিটে ক্রোয়েটরা সমতায় ফেরার সুযোগ পেয়েছিল। মাতেও কোভাচিচের বাড়ানো বল নিয়ে মার্কো লিভাজার শট ঠেকান কানাডিয়ান গোলরক্ষক মিলান বোরজান।

চার মিনিট পর মার্সেলো ব্রোজোভিচের পাসে বল পেয়ে মার্কো লিভাজা জালে জড়ালেও অফসাইডে বাতিল হয় গোল। সময় গড়ানোর সঙ্গে ক্রোয়েশিয়া আক্রমণের ধার বাড়ায়। ৩৫ মিনিটে কোভাচিচের অ্যাসিস্টে বল নিয়ে ডান পায়ে শট নেন লেভাজা। পা দিয়ে দারুণভাবে কর্নারের বিনিময়ে তা ঠেকান বোরজান।

Reneta

পরের মিনিটেই ইভান পেরিসিচের বাড়ানো বল পেয়ে বাঁ-পায়ের কোণাকুণি শটে নিশানাভেদ করে ক্রোয়েশিয়াকে সমতায় ফেরান আন্দ্রেজ ক্রামারিচ। ৪৪ মিনিটে জোসিফ জুরানোভিচের পাসে বল পেয়ে ডান পায়ের দূরপাল্লার শটে গোল করে ক্রোয়েটদের এগিয়ে দেন লিভাজা।

বিরতির পর ৪৯ মিনিটে ইসমায়েল কোনের কাছ থেকে বল নিয়ে দূরপাল্লার শট নেন জোনাথন ওসোরিও। অল্পের জন্য শট লক্ষ্যভ্রষ্ট হওয়ায় সমতা টানতে পারেনি কানাডা। মিনিট পাঁচেক পর লুকা মদ্রিচের পাসে বল পাওয়া ক্রামারিচের শট প্রতিহত করেন বোরজান।

ম্যাচের ৭০ মিনিটে ইভান পেরিসিচের পাসে বল নিয়ে বাঁ-পায়ের চমৎকার প্লেসিং শটে জালে বল জড়িয়ে জোড়া গোলের দেখা পান ক্রামারিচ। দুই মিনিট পরই ক্রামারিচ পেতে পারতেন হ্যাটট্রিক। মদ্রিচের বাড়ানো বলে পোস্টের ছয় গজ দূর থেকে কিক নিতে ব্যর্থ হন।

কানাডার গোলরক্ষক বোরজান ৭৮ মিনিটে প্রথমে পেরিসিচ, পরে ব্রোজোভিচের কিক ঠেকিয়ে ব্যবধান আর বাড়তে দেননি। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে মাঝমাঠে কানাডার একজন বলের নিয়ন্ত্রণ হারান। সুযোগ কাজে লাগিয়ে মিলাভ অরসিচ বল কেড়ে বক্সের কাছে যান। গোলমুখে থাকা লভরো মাজেরকে দেন পাস। বাঁ-পায়ের শটে মাজের কানাডার কফিনে হালি পূর্ণের পেরেকটি ঠুকে দেন।

Jui  Banner Campaign
ট্যাগ: কাতার বিশ্বকাপ ২০২২ফিফা বিশ্বকাপ কানাডাফিফা বিশ্বকাপ ক্রোয়েশিয়াসেমিলিড ফিফা বিশ্বকাপ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রধামন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে থাকছে অতি গুরুত্বপূর্ণ ৫ মন্ত্রণালয়

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

দেশে কবে থেকে শুরু পবিত্র রমজান?

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

যে আদেশে তারেক রহমান প্রধানমন্ত্রী

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভায় দায়িত্ব পেলেন যারা

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর পরে সচিবালয়ে অফিস করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফেব্রুয়ারি ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT