চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এমবাপের ঘুরে দাঁড়ানোর প্রত্যয়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:১৩ অপরাহ্ন ২০, ডিসেম্বর ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

বিশ্বকাপের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে শেষবার দেখা গিয়েছিল কাইলিয়ান এমবাপেকে। মুখভার করে লিওনেল মেসি, এনজো ফার্নান্দেজ ও এমিলিয়ানো মার্টিনেজের সঙ্গে ছবিতে পোজ দিয়েছিলেন। এরপর সবাই খুঁজে ফিরেছেন ফাইনালের ‘ট্রাজিক হিরো’ ২৩ বর্ষী ফ্রেঞ্চ স্ট্রাইকারকে। এবার নিজেই শোনালেন ঘুরে দাঁড়ানোর প্রত্যয়।

রোববার লুসেইল স্টেডিয়ামে আর্জেন্টিনার ৩৬ বছরের শিরোপা খরা ঘুচিয়ে দিয়েছেন লিওনেল মেসি। ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে উঁচিয়ে ধরেছেন সোনালী ট্রফি। বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয়বার ফাইনালে হ্যাটট্রিক গড়া এমবাপে আসর সেরা খেলোয়াড় হলেও ফিরেছেন শিরোপা হাতছাড়ার দুঃখ সঙ্গী করে।

ফাইনাল ম্যাচের টাইব্রেকার শেষ হওয়ার পর এমবাপে যখন বের হচ্ছিলেন, ক্লান্ত শরীরটাকে যেন টেনে নিয়ে যেতে পারছিলেন না। ডাগআউটে সাংবাদিকদের চোখ যখন তাকে খুঁজে পেয়েছিল তখন তিনি মুখ লুকাচ্ছিলেন, যেন সব পেয়েও ভীষণ রিক্ত। মুখের অভিব্যক্তিতে যন্ত্রণার ছাপ ছিল স্পষ্ট।

সোনার বুট হাতে নেওয়ার বা নিজ দেশের প্রেসিডেন্টের থেকে রানার্স আপের মেডেল গলায় পরার সময়েও ম্লান হাসিটুকুও ছিল না এমবাপের মুখে। টুর্নামেন্টে আট গোল করা এমবাপে ফাইনালে করেছেন তিন গোল। আর্জেন্টিনার প্রায় জিতে যাওয়া ম্যাচ বের করেছেন এক ঝটকায়। বারবার এগিয়ে যাওয়া আলবিসেলেস্তেদের ভুগিয়েছেন শেষ পর্যন্ত। কিন্তু টাইব্রেকারে আর পারেননি। নিজে জাল খুঁজে পেলেও সতীর্থরা ঠিকঠাক কাজ করতে পারেনি। তাতেই হার মানতে হয়েছে ৪-২ ব্যবধানে।

Nous reviendrons. 🇫🇷🙏🏽 pic.twitter.com/Ni2WhO6Tgd

— Kylian Mbappé (@KMbappe) December 19, 2022

কাতারে নিজেকে তারকা থেকে মহাতারকা বানানোর কাজটা ভালোমতোই করেছেন এমবাপে। আসরজুড়ে ছিলেন দাপুটে। গ্রুপপর্ব, নকআউট এবং ফাইনাল সবখানেই দলকে টেনেছেন সামনে থেকে। ২০১৮ সালের পর বাইশে শিরোপা না উঠলেও ভেঙে পড়ছেন না ২৩ বর্ষী তারকা। ফিরে আসার জন্য সবটা করতে প্রস্তুত তারকা স্ট্রাইকার।

২৩ বর্ষী তারকার শিরোপাযুদ্ধের প্রায় ১৭ ঘণ্টা পর তিনটি শব্দে শুনিয়েছেন প্রত্যয়ের কথা। টুইটারে এমবাপে লিখেছেন, ‘আমরা ফিরে আসব।’ আগামী বিশ্বকাপে আবারও সেরাদের সেরা হওয়ার মিশনে নামবে ফ্রেঞ্চরা, এমবাপে হয়ত সেই দলে আবারও থাকবেন কাণ্ডারির ভূমিকায়!

Jui  Banner Campaign
ট্যাগ: এমবাপেকাতার বিশ্বকাপ-2022টুইটারফিফা বিশ্বকাপ আর্জেন্টিনাফিফা বিশ্বকাপ ফ্রান্সমেসিসেমিলিড ফিফা বিশ্বকাপ
শেয়ারTweetPin

সর্বশেষ

নেদারল্যান্ডসকে হারিয়ে চারে চার ভারতের

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে এস জয়শঙ্করের অভিনন্দন

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

সাংবাদিক-কর্মচারীদের ‘অনাস্থা’, অফিস থেকে বের হয়ে গেলেন বাসস এমডি

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

গঙ্গা চুক্তি নবায়নে আলোচনা শুরু বাংলাদেশ-ভারতের

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

টানা ৩৬ দিন বন্ধ থাকছে স্কুল, কাল থেকে ছুটি শুরু

ফেব্রুয়ারি ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT