বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য তাঁকে বিদেশে নিতে এয়ার অ্যাম্বুলেন্স পাঠাতে প্রস্তুত কাতার সরকার। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছে কাতার।
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিদেশে নেওয়ার মতো কিনা জানতে আরো পর্যবেক্ষণ করছেন দেশি-বিদেশি চিকিৎসকরা।








