চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এলএনজি চুক্তিতে ‘ফোর্স মেজার’ ঘোষণা কাতারের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:০২ অপরাহ্ন ২৪, মার্চ ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ইরান যুদ্ধের প্রভাবে যুদ্ধজনিত উৎপাদন ও সরবরাহ বিঘ্নের কারণে দীর্ঘমেয়াদি কিছু তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) চুক্তিতে ‘ফোর্স মেজার’ ঘোষণা করেছে কাতার এনার্জি।

মঙ্গলবার (২৪ মার্চ) নেওয়া এ সিদ্ধান্তের আওতায় ইতালি, বেলজিয়াম, দক্ষিণ কোরিয়া ও চীনের ক্রেতারা রয়েছেন।

‘ফোর্স মেজার’ এমন একটি চুক্তিগত ধারা, যার মাধ্যমে অনাকাঙ্ক্ষিত ও নিয়ন্ত্রণের বাইরে থাকা পরিস্থিতিতে চুক্তির বাধ্যবাধকতা সাময়িকভাবে স্থগিত রাখা যায়।

এর আগে কুয়েত ও বাহরাইনের কিছু জ্বালানি কোম্পানিও একই ধরনের পদক্ষেপ নিয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলা শুরুর পর থেকেই বৈশ্বিক জ্বালানি বাজার অস্থির হয়ে উঠেছে। ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় উপসাগরীয় অঞ্চলের তেল-গ্যাস স্থাপনাগুলো লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে, যা আন্তর্জাতিকভাবে উদ্বেগ সৃষ্টি করেছে।

এছাড়া, গুরুত্বপূর্ণ নৌপথ ‘হরমুজ প্রণালী’ কার্যত বন্ধ করে দেওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়েছে। বিশ্বের মোট তেল ও এলএনজি সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এই পথ দিয়ে পরিবাহিত হয়।

Reneta

এই হামলা ও নৌপথ বন্ধের কারণে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে।

এর আগে কাতার এনার্জির প্রধান নির্বাহী সাদ আল কাবি জানান, কাতারের রাস লাফান গ্যাস স্থাপনায় ইরানের হামলায় দেশটির প্রায় ১৭ শতাংশ এলএনজি রপ্তানি সক্ষমতা নষ্ট হয়েছে। এতে বছরে আনুমানিক ২০ বিলিয়ন ডলারের ক্ষতি হতে পারে এবং ইউরোপ ও এশিয়ায় সরবরাহ হুমকির মুখে পড়েছে।

তিনি আরও বলেন, কাতারের ১৪টি এলএনজি ট্রেনের মধ্যে দুটি এবং দুটি গ্যাস-টু-লিকুইডস (জিটিএল) স্থাপনার একটি হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে বছরে প্রায় ১ কোটি ২৮ লাখ টন এলএনজি উৎপাদন ৩ থেকে ৫ বছরের জন্য বন্ধ থাকতে পারে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইরান যুদ্ধ ২০২৬এলএনজি চুক্তিকাতার এনার্জিফোর্স মেজরহরমুজ প্রণালী
শেয়ারTweetPin

সর্বশেষ

এলএনজি চুক্তিতে ‘ফোর্স মেজার’ ঘোষণা কাতারের

মার্চ ২৪, ২০২৬

২৫ মার্চের গণহত্যা ছিল একটি সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী

মার্চ ২৪, ২০২৬

২৪ হাজার কোটি টাকা পাচারের মামলায় সাবেক সেনা কর্মকর্তা মাসুদের ৫ দিনের রিমান্ড

মার্চ ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

জ্বালানি বাজারে অস্থিরতায় মূল্যবৃদ্ধি আংশিক কমিয়েছে চীন

মার্চ ২৪, ২০২৬

ওয়ান ইলেভেনের কুশিলবরা এখন কে কোথায়?

মার্চ ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT