চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘পুষ্পা ২’ মুক্তি পেছানোয় মামলার হুমকি দিলেন ভক্ত!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১০ অপরাহ্ন ১৯, জুন ২০২৪
বিনোদন
A A

২০২১ সালে ভারতীয় বক্স অফিসে রীতিমত ঝড় তুলে আল্লু অর্জুন অভিনীত বহুল আলোচিত ছবি ‘পুষ্পা’। এরপর থেকেই এই ছবির দ্বিতীয় অংশের জন্য অপেক্ষায় দর্শক। এরইমধ্যে মুক্তির ঘোষণা দিয়েও কয়েক দফায় পেছানো হয় তারিখ!

সবশেষ ঘোষণায় জানানো হয়, আসছে ১৫ আগস্ট মুক্তি পাবে ‘পুষ্পা ২’। সেটাই চূড়ান্ত ছিলো। দর্শকও প্রস্তুত হচ্ছিলেন, আগস্টেই ছবিটি দেখতে! কিন্তু এবারও যে ধৈর্য্যের পরীক্ষায় পড়বেন, সেটা বুঝতে পারেননি অনেকে! তাইতো ‘পুষ্পা ২’ মুক্তি আরো চার মাস পিছিয়ে দেয়ার ঘোষণায় বেজায় চটেছেন কেউ কেউ।

শুধু তাই নয়, ক্ষুদ্ধ এক আল্লু ভক্ত সাফ জানিয়ে দিয়েছেন, এবার ছবি মুক্তি পিছিয়ে দিলে মামলা করবেন তিনি! টুইটে এক একজন লিখেছেন, ‘সিনেমাটি ২০২৪ সালের জুনে মুক্তি পাচ্ছিল। কেন তা প্রথমে আগস্ট, আর এখন ডিসেম্বরে স্থানান্তরিত করা হয়েছে? চলচ্চিত্র নির্মাতারা দর্শকদের আবেগ নিয়ে খেলছেন। ‘পুষ্পা’ ভক্তদের পক্ষ থেকে আমি আদালতে মামলা করব যত তাড়াতাড়ি সম্ভব এই ছবি মুক্তি দেওয়ার জন্য’।

‘পুষ্পা ২: দ্য রুল’ মুক্তির নতুন তারিখ ৬ ডিসেম্বর। নতুন করে মুক্তি পিছিয়ে দেয়ার কারণ হিসেবে জানা যায়, এখনও শেষ হয়নি ‘পুষ্পা ২’-এর শুটিং, তাছাড়া পোস্ট প্রোডাকশনের কাজও বাকি রয়েছে। দর্শকদের সামনে সেরা প্রোডাক্ট তুলে ধরতে চান নির্মাতারা। তাই বাড়তি সময় চেয়ে নিলেন। ছবির মানের সাথে আপস করার কোনও ইচ্ছা নেই নির্মাতারাদের। তবে এই খবর মন ভেঙেছে আল্লু ভক্তদের।

তবে সকলেই পুষ্পা টিমের উপর ক্ষুব্ধ এমনটা নয়, অনেকেই এই সিদ্ধান্তের স্বপক্ষে কথা বলেছেন। তাদের ধারণা ছবির পোস্ট প্রোডাকশনের কাজের মান আরও উন্নত হবে। কেউ কেউ তো আবার এমনটাও বলছেন, এটা ব্লকবাস্টার হওয়ার লক্ষ্মণ। কারণ ‘পুষ্পা’ ছবির প্রথম ভাগও ডিসেম্বরেই মুক্তি পেয়েছিল। তাই এটা ইতিহাসের পুনরাবৃত্তি।

পরিচালক সুকুমার ও আল্লু অর্জুন ছবির মুক্তি পিছানো নিয়ে সম্প্রতি ম্যারাথন বৈঠকও করেন। প্রথম পর্বের মাধ্যমে দর্শকের সামনে এই ছবি নিয়ে ব্যাপক প্রত্যাশা তৈরি হয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অভিনয়আল্লুআল্লু অর্জুনপুষ্পা ২মামলাসিনেমাহুমকি
শেয়ারTweetPin

সর্বশেষ

এবার টিভি প্রিমিয়ারে নিশোর ‘দাগি’!

মার্চ ২২, ২০২৬

ভাসমান ড্রাম সেতু ভেঙে ৫ শিশুর মৃত্যু, নিখোঁজ ২ শিশু

মার্চ ২১, ২০২৬

মুক্তি পেয়েই যত রেকর্ড গড়লো ‘ধুরন্ধর ২’!

মার্চ ২১, ২০২৬

উৎসব-আনন্দ-উদ্দীপনায় পবিত্র ঈদুল ফিতর উদযাপিত

মার্চ ২১, ২০২৬

টেলিফোনে সাংবাদিক আনিস আলমগীরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

মার্চ ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT