চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পূর্ণিমার ১ কোটি অর্গানিক ভালোবাসা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৩৮ অপরাহ্ন ০৬, ডিসেম্বর ২০২৩
বিনোদন
A A

জনপ্রিয় চিত্রতারকা পূর্ণিমার ফেসবুক পেজের ফলোয়ার্স ১ কোটি ছাড়িয়েছে। মঙ্গলবার রাত থেকে তার পেজে চোখ রাখলে দেখা যাচ্ছে, ফলোয়ার্স ১০ মিলিয়ন প্লাস! তবে এগুলো নেহাত ফলোয়ার্স নয়, পূর্ণিমার কাছে বিষয়টি ‘১ কোটি ভালোবাসা’। তার ভাষ্য, এগুলো আসলে অর্গানিক ভালোবাসা।

শুধু বাংলাদেশ নয়, পূর্ণিমার অনুসারীরা পুরো উপমহাদেশ থেকে যুক্ত আছেন। পেজটি থেকে বিভিন্ন ছবি, রিলস এবং ভিডিওর মাধ্যমে অনুসারীরা তার আপডেট পায়। পূর্ণিমার পেজ থেকে নতুন ভিডিও-রিলস ছাড়লেই উঠে আসে ফেসবুক ট্রেন্ডিংয়ে! অনুসারীদের ভালোবাসা প্রকাশ দেখে পূর্ণিমা অনেকসময় বিস্মিত ও ইমোশনাল হন। তিনি বলেন, আমার অনুসারীরা সবসময়ে পাশে থাকে। সবাইকে ধন্যবাদ ও ভালোবাসা জানাই।

পূর্ণিমা বলেন, পুরোটাই অর্গানিক ফলোয়ার্স। যেটাকে আমি অর্গানিক ভালোবাসা বলতে চাই। যখন পেজটি ওপেন করি তখন জানতাম না এতদূর আসবে। যারা এডমিন তারা দেখভাল করতো। আগে পেজ-ফলোয়ার্স এসব ব্যাপারে খুব বেশি জানাশোনা ছিল না। সময় সবকিছু শিখিয়েছে। ঘোরাঘুরি বা বেড়াতে গেলে ছবি ভিডিও বেশি পোস্ট হয়। আবার অনেকসময় গ্যাপ থাকে। এডমিনরা আমাকে ছবি ভিডিও পোস্ট দিতে উৎসাহিত করে।

এই ১ কোটি দৃশ্যমান ভালোবাসার চেয়েও যখন দেশের বিভিন্ন প্রান্তে যান, পূর্ণিমা জানান, তখন তার প্রতি মানুষের ভালোবাসা সামনাসামনি আরও বেশি অনুভব করেন। তিনি বলেন, ফেসবুকের মাধ্যমে মানুষ আমাকে পছন্দ করে ভালোবাসা জানায় এমনটা নয়। এর চেয়ে বেশি ভালোবাসা মানুষের সামনে গেলে পাই। এমনও দেখেছি মানুষ আছে যারা ফেসবুক বা ইন্টারনেটে নেই তারা আমাকে কাছে পেলে বেশি ভালোবাসা দেন।

‘সোশ্যাল মিডিয়া এবং এর বাইরে যারা আমাকে পছন্দ করেন দুই মাধ্যম থেকে আলাদা ভালোবাসা অনুভব করি এবং আমি এগুলো খুব উপভোগ করি।’ -বলছিলেন পূর্ণিমা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অভিনয়ইনস্টাগ্রামচিত্রনায়িকাপূর্ণিমাফলোয়ার্সলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

মৃ/ত্যুর গুজব উড়িয়ে কফি হাতে নেতানিয়াহু

মার্চ ১৬, ২০২৬

লটারি বাদ দিয়ে পরীক্ষা প্রসঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলন

মার্চ ১৬, ২০২৬

বিসিবি নির্বাচনে অনিয়ম তদন্তে গঠিত কমিটি নিয়ে এনএসসির গেজেট: উদ্বেগ জানাল বিসিবি

মার্চ ১৬, ২০২৬

৬ ক্যাটাগরিতে অস্কার জিতলো ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার

মার্চ ১৬, ২০২৬

টিআরপিতে অপ্রতিরোধ্য চ্যানেল আই

মার্চ ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT