চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রচারের পর ‘পুনর্জন্ম’র অন্তিম পর্বের তুমুল সাড়া

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৪৯ পূর্বাহ্ন ০১, জুলাই ২০২৩
বিনোদন
A A

চ্যানেল আইয়ের সাড়া জাগানো নাটক ‘পুনর্জন্ম’। আগে এর তিন কিস্তি দর্শক মহলে ব্যাপকভাবে সমাদৃত হয়েছে। এবার দর্শক দেখলো ‘পুনর্জন্ম’র অন্তিম পর্ব!

শুক্রবার রাতে চ্যানেল আইয়ের পর্দায় প্রচারের পর ভিকি জাহেদের জনপ্রিয় এই নাটকটির অন্তিম পর্ব প্রকাশিত হয় চ্যানেল আই প্রাইমের ইউটিউবে! স্ট্রিমিং হওয়ার সময় একসঙ্গে এক লাখের বেশী দর্শক দেখেন ২ ঘণ্টা ২০ মিনিট ব্যাপ্তীর বিশেষ এই নাটক!

সিক্যুয়ালে নির্মিত এই নাটকের মূল চরিত্রে অভিনয় করেন আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী। ডার্ক-থ্রিলার ও সাসপেন্সে ভরা এ নাটক সবশ্রেণীর দর্শকের মন জয় করে।

ইউটিউবে প্রকাশের ১২ ঘণ্টার মধ্যে নাটকটি দেখা হয়েছে প্রায় ১৫ লাখ বার। দেশী কন্টেন্টে ইউটিউব ট্রেন্ডিংয়ে ৪ নম্বরে জায়গা করে নিয়েছে নাটকটি!

আগের মতো নিশো-মেহজাবীন ছাড়াও ‘পুনর্জন্ম’ ইউনিভার্সে নওশাবা, মুকুল সিরাজসহ আগে যাদেরকে দেখেছেন দর্শক, অন্তিম পর্বে সবাইকে পাবেন।

২০২১ সালের জুলাইতে চ্যানেল আইয়ের উদ্যোগে ‘পুনর্জন্ম’ নির্মিত হয়েছিল। প্রথম কিস্তিতে নাটকটি ব্যাপকভাবে আলোচিত হয়। এরপর একই বছরের অক্টোবরে প্রচারিত হয় ‘পুনর্জন্ম ২’। সর্বশেষ গেল বছরের ১ অক্টোবর চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সম্প্রচার হয় ‘পুনর্জন্ম ৩’। এরপর রিলিজ দেয়া হয় চ্যানেল আই প্রাইমের ইউটিউবে। সেখানে লাখ লাখ দর্শক নাটকটি দেখেছেন, করেছেন তুমুল প্রশংসা।

ট্যাগ: চ্যানেল আইনিশোপুনর্জন্মভিকি জাহেদমেহজাবীনলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

হজযাত্রীদের বাড়ি ভাড়া সম্পন্ন, হজ ফ্লাইট শুরু ১৮ এপ্রিল

ফেব্রুয়ারি ২, ২০২৬

ভারত ম্যাচ বর্জন: নীরবতা ভাঙলেন পাকিস্তান অধিনায়ক সালমান

ফেব্রুয়ারি ২, ২০২৬
খুলনার খালিশপুরে নির্বাচনী জনসভায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ছবি: মঞ্জুর মোর্সেদ রিকি

নারীদেরকে পেছনে রেখে দেশ পুনর্গঠন সম্ভব নয়: তারেক রহমান

ফেব্রুয়ারি ২, ২০২৬

নারী হেনস্তার প্রতিবাদ করায় আমার পেছনে লেগেছে: ডা. শফিকুর রহমান

ফেব্রুয়ারি ২, ২০২৬

ভোলায় নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে অবস্থান কর্মসূচি

ফেব্রুয়ারি ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT