অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরই রাষ্ট্র সংস্কারের প্রথম ধাপে গঠিত জনপ্রশাসন ও বিচার বিভাগ সংস্কার কমিশন আজ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিয়েছ।
আজ (৫ ফেব্রুয়ারি) বুধবার রাজধানীর সংবিধান সংস্কারে গঠিত জনপ্রশাসন ও বিচার বিভাগের দুই কমিশন প্রধান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে এই প্রতিবেদন জমা দেন।
প্রতিবেদন হাতে পেয়ে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের মানুষের আছে হেনস্তার অভিজ্ঞতা। অপমানের অভিজ্ঞতা। নতজানু হওয়ার অভিজ্ঞতা। সংস্কার কমিশনের রিপোর্ট আমাদের আশার জায়গা, হয়তো এগুলো থেকে আমরা মুক্ত হবো।
এর আগে গত ১৫ জানুয়ারি নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, পুলিশ এবং সংবিধান সংস্কারে গঠিত কমিশনপ্রধান উপদেষ্টার কাছে রিপোর্ট জমা দিয়েছেন।








