চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৩ কোটি রুপিতে রাওয়ালপিন্ডিতে রিশাদ

পাকিস্তান সুপার লিগ (পিএসএল)

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:০৭ অপরাহ্ন ১১, ফেব্রুয়ারি ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) নিলামে রিশাদ হোসেনের ভিত্তিমূল্য ছিল ১ কোটি ১০ লাখ পাকিস্তানি রুপি। করাচির সঙ্গে লড়াইয়ে শেষপর্যন্ত রাওয়ালপিন্ডি পেয়েছে বাংলাদেশি তারকাকে। গত মৌসুমে অভিষেকে রিশাদ খেলেছিলেন লাহোর কালান্দার্সে। প্রতিযোগিতাটিতে এপর্যন্ত ৭ ম্যাচ খেলেছেন রিশাদ, লেগ স্পিনে ১৩ উইকেট শিকার করেছেন।

আসন্ন আসরে প্রত্যেক ফ্র্যাঞ্চাইজিকে চারজন করে ক্রিকেটার রিটেইন করার সুযোগ দিয়েছে পিসিবি। নিলামের আগেই বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমানের সঙ্গে ৬ কোটি ৪৪ লাখ পাকিস্তানি রুপিতে চুক্তি করেছে লাহোর। যা বাংলাদেশি টাকায় ২ কোটি ৮১ লাখের সমান।

এবারের নিলামে প্রথম ডাকে অবিক্রীত আছেন লাল-সবুজদের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ।

৮ দলের অংশগ্রহণে আগামী ২৬ মার্চ থেকে ৩মে পর্যন্ত গড়াবে পিএসএল। প্লেয়ার ড্রাফট নয়, এবারই প্রথম সরাসরি নিলাম থেকে দল গোছাচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলো। নিলামের জন্য নিবন্ধিত হয়েছেন ৯০৩ জন। বাংলাদেশি আছেন ৫৩ জন।

প্রতিটি দল ন্যূনতম ১৬ জন এবং সর্বোচ্চ ২০ জন খেলোয়াড় নিয়ে স্কোয়াড গঠন করতে পারবে। বিদেশি খেলোয়াড় থাকতে পারবে কমপক্ষে পাঁচজন এবং সর্বোচ্চ সাতজন।

Jui  Banner Campaign
ট্যাগ: পাকিস্তানপিএসএলপিসিবিবাংলাদেশরাওয়ালপিন্ডিরিশাদলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিএনপি ১৭১ থেকে ২২২ আসনে এগিয়ে থাকবে, জামায়াত ৪৬

ফেব্রুয়ারি ১১, ২০২৬

বিশ্বকাপ না খেলা নিয়ে বিতর্কিত বক্তব্যে আবারও ইউটার্ন আসিফ নজরুলের

ফেব্রুয়ারি ১১, ২০২৬

বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ; আহত ১০

ফেব্রুয়ারি ১১, ২০২৬

ফেনীতে জাতীয়তাবাদী মহিলা দল নেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

ভোটের দিন চলবে মেট্রোরেল, বাড়বে ট্রেনের সংখ্যা

ফেব্রুয়ারি ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT