পাকিস্তান সুপার লিগে (পিএসএল) বাংলাদেশের ৬ জন ক্রিকেটার খেলবেন এবার। ফ্র্যাঞ্চাইজি টি-টুয়েন্টি লিগটিতে খেলতে সোমবার সকালে উড়াল দিয়েছেন চার টাইগার। প্রথমধাপে গেলেন মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, পারভেজ হোসেন ইমন ও নাহিদ রানা।
লিগটির একাদশ আসর গড়াবে ২৬ মার্চ থেকে। পরে পাকিস্তানে যাবেন রিশাদ হোসেন ও তানজিদ হাসান তামিম। আসন্ন আসরে সরাসরি চুক্তিতে বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানকে দলে নিয়েছে লাহোর কালান্দার্স।
এরপর রিশাদকে পিন্ডিজ, নাহিদকে পেশোয়ার জালমি ও পারভেজকে লাহোর নেয় নিলাম থেকে। প্রথমবার ডাক পেয়েছেন শরিফুল এবং তানজিদ, সব ঠিক থাকলে তারা নাহিদের সতীর্থ হয়ে মাঠে নামবেন।








