সুচিকিৎসা, পুনর্বাসন ও ক্ষতিপূরণসহ নানা দাবিতে রাজধানীর পঙ্গু হাসপাতালের সামনের সড়ক অবরোধ করার ৮ ঘণ্টা পর সেখান থেকে সরে গেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতরা।
রোববার (২ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে তারা পঙ্গু হাসপাতালের সামনের সড়কে ব্যারিকেড দেন। পরে সন্ধ্যা ৬টার দিকে তারা সেখান থেকে সরে যান।
সড়ক অবরোধের কারণে আগারগাঁও থেকে শিশু মেলা লিংক রোড ও শ্যামলীর আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে ভোগান্তিতে পড়েন ওই সড়কটি দিয়ে চলাচল করা মানুষেরা। একই দাবিতে গতকাল মধ্যরাতেও পঙ্গু হাসপাতালের সামনের সড়কে ব্যারিকেড দিয়েছিলেন আহতরা।








