চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাবি শিক্ষার্থী নিহতের ঘটনায় চালকের শাস্তিসহ ১১ দাবিতে বিক্ষোভ

মোহাম্মদ রুবেলমোহাম্মদ রুবেল
৭:১৩ অপরাহ্ন ২১, নভেম্বর ২০২৪
- সেমি লিড, শিক্ষা
A A

ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) মার্কেটিং বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী (৫৩ ব্যাচ) আফসানা করিম রাচি নিহতের ঘটনায় শিক্ষার্থীরা ঘাতক রিকশা চালককে গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির আওতায় আনাসহ ১১ দফা দাবিতে বিক্ষোভ করেছে। এসময় বিজনেস স্টাডিজ অনুষদে তালা দিয়েছে শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে তালা লাগিয়ে দেওয়ার এ ঘটনা ঘটেছে। এরপর সেখান থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে গিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন।

এসময়, শিক্ষার্থীরা তাদের ১১ দফা দাবি বাস্তবায়নের দৃশ্যমান অগ্রগতি না দেখলে আরও কঠোর কর্মসূচি চালিয়ে যাবেন বলে ঘোষণা দেন।

তাদের দাবিগুলো হলো- ঘাতক রিকশাচালককে গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি দিতে হবে; আগামী ৭ কর্মদিবসের মধ্যে সিন্ডিকেট মিটিং ডেকে, জাবি মেডিকেল সেন্টারে মুমূর্ষু ব্যক্তিদের পর্যাপ্ত চিকিৎসার জন্য সুব্যবস্থা (ভ্যাক্সিনেশন, আইসিইউ এবং লাইফ সাপোর্ট এম্বুলেন্সসহ সকল আধুনিক চিকিৎসা সরঞ্জাম নিশ্চিত করতে হবে) গ্রহণ করতে হবে; রাচিকে মরোণত্তর ডিগ্রি দিতে হবে এবং তার পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে; ক্যাম্পাসে অটোরিকশা সম্পূর্ণরূপে বন্ধ করে দিতে হবে। বিকল্প হিসেবে প্যাডেল চালিত রিকশা এবং স্টুডেন্ট শাটেল (শাটেল বাস নয়) চালু করতে হবে।

এছাড়াও রয়েছে, সম্পূর্ণ ক্যাম্পাসকে সিসিটিভির আওতায় নিয়ে আসা এবং পর্যাপ্ত পরিমাণের আলোর ব্যবস্থা করা; পর্যাপ্ত পরিমাণের নিরাপত্তা বাহিনী রাখতে হবে এবং ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ নিষেধের ওপর কঠোর জোর দিতে হবে; রাচির স্মরণে ক্যাম্পাসে স্থায়ী স্মৃতিফলক নির্মাণ করতে হবে এবং নির্মাণাধীন সেন্ট্রাল লাইব্রেরির একটি অংশের নাম রাচির নামে করতে হবে; কয়েকজন সাধারণ শিক্ষার্থী এবং ৫৩ ব্যাচের কয়েকজনকে তদন্ত কমিটিতে পর্যবেক্ষক হিসেবে রাখতে হবে এবং সকল দাবি মানা হচ্ছে কিনা সেই বিষয়ে অবগত করতে হবে; আফসানা করিম রাচির বিদায়ী আত্মার মাগফেরাত কামনার জন্য কেন্দ্রীয়ভাবে দোয়া মাহফিলের ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করতে হবে; রাস্তাগুলোর মোড়ে সাইড মিরোরের ব্যবস্থা করতে হবে; এবং ফুটপাত নির্মাণ করতে হবে।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করছি ঘাতক চালককে শনাক্ত করে তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য। শিক্ষার্থীদের দাবিগুলো খুবই যৌক্তিক, ইতিমধ্যে আমরা অটোরিকশা ক্যাম্পাসে নিষিদ্ধ করেছি এবং বাকি দাবিগুলো বাস্তবায়নেও কাজ করছি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: জাবিজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
শেয়ারTweetPin

সর্বশেষ

বালুঘাট নিয়ে ছাত্রদল-এলাকাবাসীর সংঘর্ষ; অগ্নিসংযোগ ও ভাঙচুর

মার্চ ২৬, ২০২৬

বাগেরহাটে বাড়িতে ঢুকে শিক্ষার্থীকে গুলি করে হত্যা

মার্চ ২৬, ২০২৬

কুমিল্লায় বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৫

মার্চ ২৬, ২০২৬

বিজিবিতে স্বাধীনতা দিবস উদযাপন; প্যারেডে প্রথমবারের মতো যান্ত্রিক বহর

মার্চ ২৬, ২০২৬

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে ৫টি শর্ত দিল ইরান

মার্চ ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT