রাজনীতি

দিনাজপুর-২ আসনে বিএনপির মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ

বিক্ষোভকারীরা দিনাজপুর-২ আসনে বিএনপির মনোনয়ন বাতিলের দাবিতে রাস্তায় অবস্থান করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: প্রতিনিধি

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-২ (বিরল- বোচাগঞ্জ) আসনে সাদিক রিয়াজ চৌধুরী পিনাকের বিএনপি’র ধানের শীষ প্রতীক মনোনয়ন বাতিলের দাবিতে সড়ক অবরোধ, মানব্বন্ধন, মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে আ ন ম বজলুর রশিদ কালুর সমর্থকরা।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বেলা ১২ টার দিকে দিনাজপুরের বিরল উপজেলার চৌরঙ্গী বাজারে সড়ক অবরোধ করে মানব্বন্ধন, মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে বিরল উপজেলা বিএনপির ত্যাগি নেতা ও জেলা বিএনপি’র যুগ্ন সম্পাদক আ ন ম বজলুর রশিদ কালুর সমর্থকরা।

এ সময় বিএনপি’র সদ্য মনোনীত প্রার্থী সাদিক রিয়াজ পিনাকের মনোনয়ন বাতিলের দাবি জানিয়ে বিক্ষোভ করে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকরা।

সমাবেশে বিক্ষোভকারীরা “হটাও পিনাক চৌধুরী, বাঁচাও ধানের শীষ, কালু ভাইকে চাই- কালু ভাই ছাড়া বিএনপিতে ত্যাগী নেতা নাই, অনুপ্রবেশকারী হাইব্রীড নেতা তাড়াও-বিএনপিকে বাঁচাও, আওয়ামী লীগের দালাল পিনাক চৌধুরীর মনোনয়ন বাতিল চাই, বিএনপিকে বাঁচাতে এর বিকল্প নেই” বলে স্লোগান তোলেন।

সমাবেশে বক্তারা বলেন, দিনাজপুর- ২ আসনে যেভাবে মনোনয়ন দেয়া হয়েছে, ‘দলীয় জনমতের পরিপন্থী। আমরা এই মনোনয়ন অবিলম্বে বাতিলের দাবি জানাচ্ছি। অন্যথায় কঠোর আন্দোলন হবে, এ আসনে বিএনপির করুন দশা হবে।’

বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন বিরল উপজেলা বিএনপি’র নেতা ইসকান্দার হাসান। বক্তব্য রাখেন, আবুল কালাম আজাদ, মাহমুদ আলম মাদুল, হোসেন আলীসহ অন্যরা।

বিষয়:জাতীয় সংসদ নির্বাচনদিনাজপুর-২ধানের শীষ প্রতীক
প্রতিবেদক

শাহ আলম শাহী

বাংলাদেশ ও বিশ্বের গুরুত্বপূর্ণ খবর, মানুষের গল্প এবং যাচাইকৃত তথ্য পাঠকের কাছে পৌঁছে দেয় চ্যানেল আই অনলাইন।

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…