বাংলাদেশ

মন্ত্রী হিসেবে শপথ নিলেন আহমেদ আযম খান

মন্ত্রী হিসেবে শপথ নিলেন আহমেদ আযম খান

টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের নির্বাচিত সংসদ সদস্য বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এডভোকেট আহমেদ আযম খান মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।

বৃহস্পতিবার (১২ মার্চ) জাতীয় সংসদ ভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন তাকে শপথ বাক্য ও গোপনীয়তার শপথ পাঠ করান।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান, সরকারের এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ উপস্থিত ছিলেন।

টাঙ্গাইল-৮ আসনে তিনি ধানের শীষ প্রতীক নিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন।

বিষয়:আনন্দ মিছিলআহমেদ আযম খানজাতীয় সংসদটাঙ্গাইল ৮ধানের শীষ প্রতীকনির্বাচন
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…