স্বজনপ্রীতির মাধ্যমে নতুন শিক্ষক নিয়োগ ও বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রারের ছোট ভাইকে প্রিন্সিপাল নিয়োগ দেওয়ায় পরীক্ষা বর্জন ও প্রিন্সিপাল রুমে তালা দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের ক্যাম্পাসে তারা বিক্ষোভ করে।
শিক্ষার্থীরা জানায় প্রায় ১০ বছরের অধিক শিক্ষকতা করা বহু শিক্ষকদের বাদ দিয়ে স্বজনপ্রীতির মাধ্যমে নতুন শিক্ষক নিয়োগ দেয়া হয়েছে। তাছাড়া বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রারের ছোট ভাইকে প্রিন্সিপাল নিয়োগ দেওয়ায় তারা পরীক্ষা বর্জন করেছে ও প্রিন্সিপাল রুমে তালা দিয়েছে।








