চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছাত্রদল ও বাম জোটের ‘অপরাজনীতি’র প্রতিবাদ জানিয়েছে ছাত্রশিবির

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৪৪ পূর্বাহ্ন ০১, জুন ২০২৫
রাজনীতি
A A

ছাত্রদল ও বামপন্থী ছাত্রসংগঠনগুলোর অব্যাহত অপরাজনীতি এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

শনিবার (৩১ মে) এক যৌথ বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম এ প্রতিবাদ জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, “জুলাই  অভ্যুত্থানের মাধ্যমে আমরা এক নতুন, ন্যায়ভিত্তিক ও সবার জন্য নিরাপদ বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম। সময় বদলেছে, কিন্তু কিছু দলের রাজনৈতিক  চরিত্র বদলায়নি। পতিত ফ্যাসিবাদের উত্তরসূরী হিসেবে আজ নব্য ফ্যাসিবাদের ভূমিকায় অবতীর্ণ হয়েছে ছাত্রদল ও বামপন্থী ছাত্র সংগঠনসমূহ। দেশব্যাপী শিক্ষার্থী নিপীড়ন, নারী নির্যাতন, চাঁদাবাজি, মাদক বাণিজ্য, ছিনতাই, সিট দখল, অপপ্রচার, ট্যাগিং, র‍্যাগিং ও হামলাসহ নানাবিধ অপরাধমূলক সংস্কৃতি এখনো অব্যাহত রয়েছে। ইতোমধ্যে ঢাকা ও কক্সবাজার পলিটেকনিক, সরকারি গ্রাফিক্স আর্টস কলেজ, কুয়েটসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে তারা সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা করে সন্ত্রাসী কর্মকান্ড ও অপরাজনীতির উদাহরণ তৈরি করেছে।

নেতৃবন্দ বলেন, “সারাদেশের ছাত্রসমাজের কাছ থেকে প্রত্যাখ্যাত হয়ে ছাত্রদল এখন সহিংসতার পথ বেছে নিয়েছে। আজ চট্টগ্রামের সরকারি কমার্স কলেজে অনার্স প্রথম বর্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহায়তায় ছাত্রশিবির ‘হেল্প ডেস্ক ও অভিভাবক ছাউনিতে’ ছাত্রদল বহিরাগত সন্ত্রাসীরা বাঁধা প্রদান ও অতর্কিত হামলা করে, এতে ছাত্রশিবিরের তিনজন কর্মী আহত হন। একইদিনে চট্টগ্রাম ইসলামিয়া কলেজ ও রংপুরেও আমাদের কার্যক্রমে বাঁধা প্রদান করা হয়। গতকাল তিতুমীর কলেজে হল দখলকে কেন্দ্র করে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিঘ্নিত হয়।”

নেতৃবৃন্দ আরও বলেন, “গতকাল ইভটিজিংয়ে বাঁধা দেওয়ায় ফরিদপুরে  বৈশাখী ইসলাম বর্ষা নামের এক কলেজছাত্রীকে নির্যাতন করে ছাত্রদলের  নেতাকর্মীরা। একই দিনে রাজধানীর আদাবর থানায় মামলার বাদী এক নারীকে ‘জিন্দেগি বরবাদ করে দিমু’— বলে থানার ভেতরে হুমকি দেয় বিএনপির আর এক নেতা। এছাড়াও জগন্নাথ বিশ্ববিদ্যালয়, যশোর ও বরিশালে নারী নির্যাতন ও ধর্ষণের মত ন্যাক্কারজনক কাজে ছাত্রদলের নেতাদের সংশ্লিষ্টতার প্রমান বিভিন্ন গণমাধ্যমে প্রচার হয়েছে।মিথ্যা অভিযোগেও যে সব কথিত নারীবাদীরা ছাত্রশিবিরের বিরুদ্ধে গর্জে ওঠে, তারা অনান্য রাজনৈতিক দল ও  ছাত্রদলের এ ধরনের গুরুতর অপরাধে মুখে কুলুপ এঁটে বসে থাকে। এটা প্রমাণ করে, তাদের মানবাধিকারের সংজ্ঞায়ন ও নারীবাদী চেতনা এক চোখা ও নির্দিষ্ট গন্ডীর মধ্যে সীমাবদ্ধ।”

নেতৃবৃন্দ বলেন, “ নিষিদ্ধ ছাত্রলীগ জোরপূর্বক শিক্ষার্থীদের দলীয় প্রোগ্রামে অংশগ্রহণে বাধ্য করতো। কিন্তু গতকাল (৩০ মে) শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে কর্মসূচিতে অংশ না নেওয়ায় দুই নারী শিক্ষার্থীকে হল ছাড়ার হুমকি দেয় ছাত্রদল। একদিকে নিজেরা সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছে অন্যদিকে তাদের অপরাধ ঢাকতে বাম ছাত্রসংগঠনগুলোকে ব্যবহার করে পরিকল্পিতভাবে ক্যাম্পাসে নৈরাজ্য সৃষ্টি করছে। পাশাপাশি ছাত্রদল ও বামজোটের ট্যাগিং ও দায় চাপানোর রাজনীতিও চলছে পুরোনো কায়দায়। শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলা চালিয়ে তার বৈধতা প্রমাণে ছাত্রশিবিরের ওপর বিভিন্ন ট্যাগ লাগিয়ে অপতৎপরতায় লিপ্ত হয়েছে তারা।

Reneta

এছাড়াও প্রকাশ্যে হত্যার হুমকি দিয়ে সহিংস রাজনীতির পথে হাঁটছে ছাত্রদল ও বামজোট। ‘শিবির মারা জায়েজ ছিলো, জায়েজ আছে, জায়েজ থাকবে। এদের বেসিক হিউম্যান রাইটস থাকাও উচিত কিনা এটা নিয়ে ডিবেট হওয়া উচিত’- লিখে ফেসবুকে স্ট্যাটাস দেয় রাজশাহী মহানগর ছাত্রদল নেতা আহনাফ তাহমিদ অর্জন। অপরদিকে লাশের রাজনীতির বৈধতার বয়ান উৎপাদন করতে গিয়ে ছাত্র ইউনিয়ন নেতা শাহরিয়ার ইব্রাহিম আবরার ফাহাদের হত্যা জায়েজ ছিল বলে অভিমত ব্যক্ত করেন।”

নেতৃবৃন্দ বলেন, “আমরা ছাত্রদল ও বামজোটের সন্ত্রাসী কর্মকাণ্ডে তীব্র নিন্দা জানাচ্ছি এবং বিগত ফ্যাসিস্টদের পরিণতি থেকে শিক্ষা নিয়ে এহেন কর্মকান্ড থেকে বিরত হয়ে ছাত্রবান্ধব কার্যক্রম পরিচালনা করার পরামর্শ দিচ্ছি। অন্যথায় ছাত্রসমাজকে সাথে নিয়ে ৩৬ জুলাই স্পিরিটের আলোকে সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবো। পাশাপাশি বাকশাল ও ফ্যাসিবাদের সহযোগী লাল সন্ত্রাসীদের বিচারের মুখোমুখি করতে সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি।”

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ছাত্রদলপ্রতিবাদবাম জোটসন্ত্রাসী কর্মকাণ্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

মৃ/ত্যুর গুজব উড়িয়ে কফি হাতে নেতানিয়াহু

মার্চ ১৬, ২০২৬

লটারি বাদ দিয়ে পরীক্ষা প্রসঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলন

মার্চ ১৬, ২০২৬

বিসিবি নির্বাচনে অনিয়ম তদন্তে গঠিত কমিটি নিয়ে এনএসসির গেজেট: উদ্বেগ জানাল বিসিবি

মার্চ ১৬, ২০২৬

৬ ক্যাটাগরিতে অস্কার জিতলো ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার

মার্চ ১৬, ২০২৬

টিআরপিতে অপ্রতিরোধ্য চ্যানেল আই

মার্চ ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT