চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘নবীজীকে নিয়ে কটূক্তিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ায় ভারত সরকারকে ধন্যবাদ’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:১২ অপরাহ্ন ১০, জুন ২০২২
- সেমি লিড, বাংলাদেশ
A A

নবীজীকে নিয়ে কটূক্তিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ায় ভারত সরকারকে ধন্যবাদ জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

সন্ধ্যায় গাইবান্ধা পৌর শহীদ মিনার প্রাঙ্গণে জেলা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতাকালে সম্প্রতি ভারতে সংগঠিত ঘটনা নিয়ে তিনি একথা বলেন।

হাছান মাহমুদ বলেন, ‘রাসুল হযরত মুহাম্মদ (সাঃ) এর অবমাননা যেখানেই হোক, আমরা এর তীব্র নিন্দা জানাই। প্রতিবেশী দেশে যারা এ ধরনের বক্তব্য দিয়েছে, তাদের বিরুদ্ধে ভারত সরকার আইনগত ব্যবস্থা নিয়েছে, এ জন্য ভারত সরকারকে ধন্যবাদ।’

তিনি বলেন, ‘প্রকৃতপক্ষে কোনো ধর্মের অবমাননাই আমরা বরদাশত করি না এবং অন্য দেশের ঘটনা নিয়ে কেউ যদি এ দেশে বিশৃঙ্খলার অপচেষ্টা চালায়, সেটি কঠোর হস্তে দমন করা হবে।’

মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা ইসলামের জন্য যা করেছেন, অতীতের কোনো সরকার তা করেনি। আলেম ওলামাদের শত বছরের পুরনো দাবি স্বতন্ত্র ইসলামী আরবী বিশ্ববিদ্যালয় কেউ প্রতিষ্ঠা করেনি, বঙ্গবন্ধুকন্যা করেছেন। বহু বছরের পুরনো কওমি মাদ্রাসার স্বীকৃতিও শেখ হাসিনাই দিয়েছেন, পাশকৃতদের সরকারি চাকুরিও দিয়েছেন। সারাদেশে স্থাপিত ১ লাখ মসজিদ ভিত্তিক মক্তবের আলেম ৫২’শ টাকা করে ভাতা পাচ্ছেন। এখন হজে যাবার সময় ঢাকায় ইমিগ্রেশন হয়ে যাচ্ছে। প্রতিটি জেলা-উপজেলায় ৫৬০টি মডেল মসজিদ প্রতিষ্ঠা হয়েছে, যা কেউ কখনো ভাবেনি।’

হাছান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত সাড়ে ১৩ বছরে প্রতিটি মানুষের ভাগ্যের উন্নয়ন হয়েছে, করোনার মধ্যেও দেশ এগিয়ে গেছে, নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু হয়েছে, বিশ্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। কিন্তু এ উন্নয়ন ও পদ্মা সেতু হয়ে যাওয়ায় বিএনপি ও তাদের কিছু মিত্রদের মাথা খারাপ হয়ে গেছে। তারা আবার ষড়যন্ত্রের জাল বুনছে। আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মীকে তাই সতর্ক থাকতে হবে।

Jui  Banner Campaign
ট্যাগ: ভারত সরকার
শেয়ারTweetPin

সর্বশেষ

ঈশানের ৭৭, পাকিস্তানকে ১৭৬ রানের লক্ষ্য দিল ভারত

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। ছবি-সংগৃহীত

পদত্যাগের গুঞ্জন, আইজিপির স্পষ্ট বার্তা ‘না’

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: প্রতিনিধি

দিনাজপুরে আওয়ামী লীগ অফিসে আগুন

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

১৭ ফেব্রুয়ারি বছরের প্রথম সূর্যগ্রহণ

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT