চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘পুষ্পা ২’ মুক্তি দিতে আগ্রহী প্রযোজক

মিতুল আহমেদমিতুল আহমেদ
৯:০৯ অপরাহ্ন ০৩, সেপ্টেম্বর ২০২২
বিনোদন
A A

ভারতের গণ্ডি ছাড়িয়ে বিশ্বের বিভিন্ন দেশে দর্শকপ্রিয়তা পেয়েছে গেল বছর মুক্তি পাওয়া দক্ষিণ ভারতের ব্লকবাস্টার ছবি ‘পুষ্পা’। ওটিটিতে মুক্তির পর বাংলাদেশের দর্শকদের মধ্যেও তুমুল সাড়া ফেলে ছবিটি।

দেশের গণ্ডি ছাপিয়ে ভিনদেশে দর্শকপ্রিয়তা পাওয়ায় ব্যাপক উচ্ছ্বসিত ছবির প্রযোজনা সংস্থা মৈত্রী মুভি মেকারস। সেই সঙ্গে তারা ভাবছেন, ওটিটি ছাড়াও কী করে ভিনদেশের আরও বেশি প্রেক্ষাগৃহে দর্শকদের সিনেমাটি দেখানো যায়।

সম্প্রতি ‘পুষ্পা: দ্য রাইজ’ নিয়ে মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে উপস্থিত হয়েছিলেন মৈত্রী মুভি মেকারস এর চিফ এক্সিকিউটিভ অফিসার (সি ই ও) চিরঞ্জীবী চেরী। উৎসবে বাণিজ্যিক শাখায় ছবিটির প্রদর্শন হয়েছে। পেয়েছেন প্রশংসাও।

রাশিয়ার স্থানীয় সাংবাদিক ও বাংলাদেশের ‘আদিম’ নির্মাতা যুবরাজ এবং নির্বাহী প্রযোজক নুরুজ্জামানের সাথে চিরঞ্জীবী চেরী

উৎসবে ‘পুষ্পা’ প্রদর্শনের পর এই প্রযোজক হোয়াটসঅ্যাপ যোগে কথা বলেছেন চ্যানেল আই অনলাইনের সাথে। জানিয়েছেন, মস্কোতে ‘পুষ্পা’র প্রতিক্রিয়া নিয়ে।

কথা প্রসঙ্গে চিরঞ্জীবী জানান, বাংলাদেশে ‘পুষ্পা’র জনপ্রিয়তা সম্পর্কে আগেই বিভিন্ন মাধ্যম থেকে জানতে পেরেছেন। বলেছেন, ‘পুষ্পা’র দ্বিতীয় পর্ব যেন ভারতীয় দর্শকদের সাথেই বাংলাদেশের দর্শকও দেখতে পারেন, সে নিয়ে তাদের পরিকল্পনা রয়েছে।

‘পুষ্পা’র প্রচারণায় আল্লু অর্জুন ও রাশমিকার সাথে চিরঞ্জীবী চেরী

চ্যানেল আই অনলাইনকে মৈত্রী মুভি মেকারস এর সিইও বলেন, ‘পুষ্পা ২’ বাংলাদেশের দর্শকদের জন্য প্রেক্ষাগৃহে কীভাবে সরাসরি মুক্তি দেয়া যায়, সে বিষয়ে আমাদের ভাবনা আছে। আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি, বাংলাদেশেও দারুণ দর্শকপ্রিয়তা পাওয়ার খবর। বাংলা ডাবিংয়ের জন্যও অনেকেই প্রস্তাব করেছেন। এরকম চাহিদার কারণেই মূলত আমরা চাই, ‘পুষ্পা ২’ বাংলাদেশের বড় পর্দায় মুক্তি দিতে। এরজন্য কী প্রক্রিয়া, সেসব বিষয়েও আমরা এবার আগে থেকেই ভাবছি। দেখা যাক, কতোটুকু কী হয়।

Reneta

‘পুষ্পা ২’ এর শুটিং কবে থেকে শুরু হচ্ছে? এ বিষয়ে এই প্রযোজক জানান, সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে শুটিং শুরু হবে।

দক্ষিণ ভারতের অন্যতম প্রযোজনা সংস্থা মৈত্রী মুভি মেকারস। শ্রীমান্থুডু, জনতা গ্যারেজ ও ডিয়ার কমরেড সহ বেশকিছু ব্যবসাফল ছবি রয়েছে তাদের। মুক্তির প্রতীক্ষায় আছে বিজয় দেবরাকোন্ডা ও সামান্থা অভিনীত ‘কুশি’ নামের একটি ছবি।

Jui  Banner Campaign
ট্যাগ: আল্লু অর্জুনওটিটিপুষ্পাপুষ্পা: দ্য রাইজমস্কোযুবরাজ শামীমরাশমিকালিড বিনোদনসামান্থাসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

যমুনায় উঠছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বরাদ্দ হলো মন্ত্রী-প্রতিমন্ত্রীদের বাসভবনও

ফেব্রুয়ারি ২৬, ২০২৬

কোন রীতিতে বিয়ে করলেন রাশমিকা-বিজয়?

ফেব্রুয়ারি ২৬, ২০২৬

স্প্যানিশ ক্লাবের মালিকানা কিনলেন রোনালদো

ফেব্রুয়ারি ২৬, ২০২৬

৯ উইকেটের বড় জয়ে সেমির আরও কাছে সাউথ আফ্রিকা

ফেব্রুয়ারি ২৬, ২০২৬

এলো শতভাগ খাঁটি বাংলাদেশি ছবির পোস্টার!

ফেব্রুয়ারি ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT