চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাড়া ফেলেছে পলাশ-শিমুল-জীবনদের ‘প্রবাসী ২’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:০৭ পূর্বাহ্ন ২৪, মে ২০২৩
বিনোদন
A A

প্রবাসীদের জীবনের ৩টি বিশেষ মুহূর্ত নিয়ে নির্মিত হয়েছে ‘প্রবাসী ২’। এই স্বল্পদৈর্ঘ্যটি দেশের বাইরে থাকা সকল প্রবাসীসহ সবার প্রশংসা কুড়াচ্ছে।

স্টার লাইন ফুড প্রোডাক্টস লিমিটেডের প্রযোজনায় এই স্বল্পদৈর্ঘ্যটি ফেসবুক পেজে গত কদিন আগে উন্মুক্ত করা হয়। লাখ লাখ ভিউয়ের পাশাপাশি শেয়ার ও ইতিবাচক মন্তব্য করে দর্শকেরা ছড়িয়ে দিয়েছেন।

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ, শিমুল শর্মা, শরাফ আহমেদ জীবনসহ অনেকেই। এতে প্রবাসীদের জীবনের অপ্রকাশিত সুখ, দু:খ, হাসি, কান্না আর বিশেষ মুহূর্তগুলো ফুটে উঠেছে চমৎকারভাবে।

শাফায়েত হোসেন শাওন পরিচালিত স্বল্পদৈর্ঘ্যটি এরইমধ্যে ফেসবুক পেইজে প্রায় আট হাজার শেয়ার, তিন হাজার কমেন্টস ও ৫১ হাজারের বেশি লাইকে ছড়িয়ে পড়েছে। অভিনেতা জিয়াউল হক পলাশের ফেসবুক পেজেও শেয়ার করা হয়েছে প্রবাসী।

এক প্রবাসী ভিডিওটিতে কমেন্ট করে বলেন, ‘নির্মম কষ্টে অর্জিত রেমিটেন্স দিয়ে পরিবার ও স্বজনদের মুখে হাসি ফোটানোর জন্য এক ধরনের নির্বাসিত জীবন মেনে নেয় প্রবাসীরা। ছোট্ট ভিডিও প্রবাসী-২ তে প্রবাস জীবনের যে কষ্ট তুলে ধরা হয়েছে; তা দেখে অশ্রু বেরিয়ে এসেছে। আসলে এটিই আমাদের প্রবাস; এটিই জীবন।

স্বল্পদৈর্ঘ্য এ ফিল্মটি নিয়ে অভিনেতা জিয়াউল হক পলাশ বলেন, প্রবাসী ভাই-বোনদের প্রতি আমার আবেগের জায়গাটা সবসময়ই আলাদা। বিভিন্ন দেশে ঘুরে বেড়ানোর সুবাধে তাদেরকে কাছ থেকে দেখার সৌভাগ্য হয়েছে। কতটা কষ্টে তারা জীবন কাটান সেটা কাছ থেকে না দেখলে বোঝা যাবে না। ভিডিওটি অনলাইনে আপলোড করার সাথে সাথে এতো বেশি দর্শক এটিকে ধারণ করে তুলবে তা ভাবতে পারিনি।

Jui  Banner Campaign
ট্যাগ: জীবননাটকপলাশশর্টফিল্মশিমুল
শেয়ারTweetPin

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT