চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বলিউডে ‘কোণঠাসা’, হলিউডে পাড়ি ছিল টিকে থাকার লড়াই!

বলিউড ছেড়ে যাওয়া নিয়ে পডকাস্টে মুখ খুললেন প্রিয়াঙ্কা চোপড়া

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪৪ অপরাহ্ন ২৭, ফেব্রুয়ারি ২০২৬
বিনোদন
A A

বলিউডে কাজের সীমাবদ্ধতা ও অনিশ্চয়তার কারণে একসময় নিজেকে ‘কোণঠাসা’ মনে করেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। সম্প্রতি জয় শেঠির পডকাস্টে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, মানসিক, শারীরিক ও পেশাগতভাবে টিকে থাকার জন্যই তাকে বলিউড ছেড়ে নতুন পথে হাঁটতে হয়েছিল।

প্রিয়াঙ্কা বলেন, চলচ্চিত্র জগতে টিকে থাকা সবার জন্যই কঠিন। এটি অনেকটাই রাজনীতি, যোগাযোগ আর সময়ের খেলার ওপর নির্ভরশীল।

তার ভাষায়,“আমি এমন এক অবস্থায় ছিলাম, যেখানে নিজেকে কোণঠাসা মনে হচ্ছিল। কাজ সীমিত হয়ে আসছিল। মানসিক, শারীরিক ও আবেগগতভাবে টিকে থাকতে হলে আমাকে সরে দাঁড়াতেই হতো।”

তিনি আরও জানান, ভালো কাজ করলেও দীর্ঘমেয়াদি ভবিষ্যৎ দেখতে পাচ্ছিলেন না। হিন্দি সিনেমায় নিজের পথ ও দিকনির্দেশনা হারিয়ে ফেলেছিলেন বলেও স্বীকার করেন তিনি।

২০১২-১৩ সালের দিকে প্রিয়াঙ্কা আন্তর্জাতিক সংগীত জগতে কাজ শুরু করেন। পরবর্তীতে ২০১৫ সালে মার্কিন টেলিভিশন সিরিজ ‘কুয়ান্টিকো’-তে অভিনয়ের মাধ্যমে হলিউডে বড় সুযোগ পান। এই সিরিজ তার আন্তর্জাতিক ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ মোড় ঘুরিয়ে দেয়।

এদিকে প্রিয়াঙ্কার নতুন ছবি ‘দ্য ব্লাফ’ ২৫ ফেব্রুয়ারি অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পেয়েছে। ছবিতে তিনি এক সাবেক নারী জলদস্যুর চরিত্রে অভিনয় করেছেন, যিনি মেয়েকে রক্ষায় জীবন বাজি রাখেন।

Reneta

ছবিটি প্রযোজনা করেছে এজিবিও স্টুডিও এবং পরিবেশনায় রয়েছে অ্যামাজন এমজিএম স্টুডিও।  এ ছাড়া প্রিয়াঙ্কা সিটাডেল-এর দ্বিতীয় মৌসুমে অভিনয় করবেন। তিনি পরিচালক এসএস রাজামৌলির আসন্ন সিনেমা বারাণসী-তেও যুক্ত রয়েছেন। এই সিনেমায় তার বিপরীতে দেখা যাবে মহেশ বাবুকে। এনডিটিভি

Jui  Banner Campaign
ট্যাগ: নায়িকাপ্রিয়াঙ্কা চোপড়াবলিউডসিনেমাহলিউড
শেয়ারTweetPin

সর্বশেষ

বলিউডে ‘কোণঠাসা’, হলিউডে পাড়ি ছিল টিকে থাকার লড়াই!

ফেব্রুয়ারি ২৭, ২০২৬

পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত সংঘাতে হতাহতের পাল্টাপাল্টি দাবি

ফেব্রুয়ারি ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিতের প্রতিশ্রুতি তথ্যমন্ত্রীর

ফেব্রুয়ারি ২৭, ২০২৬

প্রেস্টিয়ান্নির বর্ণবাদী আচরণ স্বীকারের খবরটি সঠিক নয়: বেনফিকা

ফেব্রুয়ারি ২৭, ২০২৬

বিশ্বকাপের মাঝে বাবা হারালেন রিঙ্কু সিং

ফেব্রুয়ারি ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT