কক্সবাজার

দুই নৌকার সংঘর্ষে জেলের মৃত্যু

নৌকার সংঘর্ষে জেলের মৃত্যু, দগ্ধ অবস্থায় উদ্ধার. Channel i News - চ্যানেল আই নিউজ

নৌকার সংঘর্ষে আহত জেলেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

কক্সবাজারের টেকনাফে সাগর থেকে মাছ ধরে ফেরার পথে ঢেউয়ের ধাক্কায় দুটি মাছ ধরার নৌকার মুখোমুখি সংঘর্ষে হেলাল উদ্দিন (২২) নামে এক জেলে মারা গেছেন।

শুক্রবার (২০ জুন) দুপুরে টেকনাফ সদর ইউনিয়নের মেরিন ড্রাইভ সংলগ্ন খোনকার পাড়া নারকেল বাগান নৌকা ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হেলাল উদ্দিন পশ্চিম খোনকার পাড়ার মো. সেলিমের ছেলে।

স্থানীয় রফিক উদ্দিন বলেন, সাগরে মাছ ধরে ফিরছিল দুটি নৌকা। কূলে ভিড়তে যাওয়ার সময় ঢেউয়ের প্রচণ্ড ধাক্কায় নৌকা দুটি একে অপরের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে কয়েকজন জেলে আহত হন। গুরুতর আহত হেলাল উদ্দিনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

টেকনাফ থানা পুলিশের উপপরিদর্শক খোকন কান্তি রুদ্র বলেন, সাগরের উত্তাল ঢেউয়ের মধ্যে মাছ ধরে ফেরার সময় নৌকা দুটি সংঘর্ষে জড়ায়। এতে একাধিক জেলে আহত হয়েছেন এবং একজন মারা গেছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিষয়:জেলের মৃত্যু
প্রতিবেদক

সরওয়ার আজম মানিক

স�?টাফ করেসপন�?ডেন�?ট, চ�?যানেল আই নিউজ, কক�?সবাজার।

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…