চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের তিন রাজ্যের অর্ধশতাধিক হলে ‘প্রিয়তমা’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০০ অপরাহ্ন ৩০, অক্টোবর ২০২৩
বিনোদন
A A

ভারতের তিন রাজ্যে মুক্তি পাচ্ছে বাংলাদেশে ব্লকবাস্টার ছবি ‘প্রিয়তমা’। আগামী ৩ নভেম্বর পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরার প্রায় ৫০টির বেশি সিনেমা হলে ছবিটি মুক্তি পাবে।

কলকাতা থেকে চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন ভারতে ‘প্রিয়তমা’র পরিবেশক সত্যদ্বীপ সাহা।

তিনি বলেন, ভারতে শাকিব খানের অনেক পপুলারিটি। যেহেতু বাংলাদেশে ছবিটি ব্লকবাস্টার হয়েছে, এ কারণে এখানকার দর্শক ‘প্রিয়তমা’ দেখতে চাইছেন। যদিও এখানে মুক্তি দিতে কিছুটা দেরি হয়েছে। কারণ, অনেকগুলো প্রসেস পার করে মুক্তি দিতে হয়। শাকিব খানের ভালো ছবি অনেকদিন পর পশ্চিমবঙ্গে রিলিজ হচ্ছে, তাই দর্শকদের আগ্রহও বেশি। আমি মনে করি কলকাতা, আসাম, ত্রিপুরার অনেকগুলো ভালো ভালো হলে ছবিটি চলতে পারে।

“গোটা ৫০টি হলে প্রিয়তমা মুক্তি পাবে। আমাদের লোকাল অনেক বড় বড় সিনেমা কিন্তু ৫০টি হল পায় না। যে যে অঞ্চলে বাংলাদেশের বর্ডার কানেকশন আছে সেইসব অঞ্চল বেশি টার্গেট করে আমার প্রিয়তমা মুক্তি দিচ্ছি। কারণ সেইসব জায়গায় শাকিব খানের ছবি বেশি চায় দর্শকরা। যদিও ওটিটিতে বাংলাদেশে মুক্তি পেয়েছে তবুও একটা রিসার্চ করে দেখেছি এখানে প্রিয়তমা কমার্শিয়ালি চলার সম্ভাবনা অনেক  বেশি।”

পশ্চিমবঙ্গে ‘প্রিয়তমা’ মুক্তি দিচ্ছে ঢাকার দ্য অভি কথাচিত্রের জাহিদ হাসান অভি। তিনি বলেন, শাকিব ভাইয়ের প্রচুর ভক্ত আছে। যেটা আমরা অনলাইনে দেখি। এখানকার পরিবেশকদের কাছেও তিনি পরিচিত। আমার বিশ্বাস, ‘প্রিয়তমা’ যেখানে যেখানে মুক্তি পাবে খারাপ চলবে না।

বাংলাদেশের পর আমেরিকা, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ইতালি, মালয়েশিয়াতে সাড়া ফেলেছিল সুপারস্টার শাকিব খানের ছবি ‘প্রিয়তমা’। গত ঈদুল আজহায় মুক্তির পর হিমেল আশরাফ পরিচালিত এ ছবিটি ঢালিউডের ইতিহাসে সবচেয়ে বেশি ব্যবসায়িক সাফল্য পাওয়ার গৌরব অর্জন করে।

Reneta

হিমেল আশরাফের পরিচালনায় ভার্সেটাইল মিডিয়ার ব্যানারে আরশাদ আদনানের প্রযোজনায় ‘প্রিয়তমা’তে শাকিবের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার ইধিকা পাল। রোমান্টিক ট্র্যাজেডি গল্পের এ ছবি মুক্তির পর বিশ্বব্যাপী প্রায় ৪১ কোটি টাকার ব্যবসা করে। যা এখনও পর্যন্ত বাংলা সিনেমার ইতিহাসে সর্বোচ্চ গ্রস কালেকশন!

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আসামইধিকাকলকাতাত্রিপুরাপ্রিয়তমালিড বিনোদনশাকিবশাকিব খানসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

১০০ ডলারের নিচে নেমেছে তেলের দাম

এপ্রিল ১, ২০২৬

সেমিতে নেপালকে হারিয়ে টানা দ্বিতীয় শিরোপার দুয়ারে বাংলাদেশ

এপ্রিল ১, ২০২৬

তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ পুনর্মূল্যায়নের মানববন্ধন

এপ্রিল ১, ২০২৬
হত্যাচেষ্টার এক মামলায় গ্রেপ্তার দেখানোর শুনানিতে অংশ নিয়ে কান্নায় ভেঙে পড়েন বরখাস্ত কনস্টেবল শোয়াইবুর রহমান।

‘পুলিশ হত্যার বিচার আর কখনও চাইবো না’

এপ্রিল ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান ইস্যুতে ঢাকার বিবৃতি নিয়ে তেহরান সন্তুষ্ট নয়: ইরানের রাষ্ট্রদূত

এপ্রিল ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT