চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘প্রধানমন্ত্রীর ভারত সফরে ইতিবাচক ফল আসবে’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১১ অপরাহ্ন ২৪, আগস্ট ২০২২
- সেমি লিড, বাংলাদেশ
A A

বাংলাদেশের সাবেক পররাষ্ট্র সচিব শহিদুল হক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চমৎকার সুসম্পর্ক বিদ্যমান থাকায় আসন্ন ভারত সফরে ইতিবাচক ফলাফল আসবে। তাদের মধ্যকার এই সুসম্পর্ক অনেক সমস্যা সমাধানে সহায়ক হবে।

তিনি বলেন, ‘আমি খুবই আশাবাদী যে, কিছুটা সীমাবদ্ধতা সত্ত্বেও দু’নেতার মধ্যে অত্যন্ত সুদৃঢ়, উষ্ণ ও খুব ভাল সম্পর্ক বিদ্যমান থাকায় শেখ হাসিনার আসন্ন ভারত সফরটি সফল হবে।’

মঙ্গলবার বিকেলে বাংলাদেশের পররাষ্ট্রনীতি সম্পর্কে ইন্ডিয়ান কাউন্সিল অব ওয়ার্ল্ড এ্যাফেয়ার্স (আইসিডব্লিউএ) আয়োজিত এক অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি এ সব কথা বলেন।

অনুষ্ঠানে ভারতের সাবেক পররাষ্ট্র সচিব ও জি-২০ মুখ্য সমন্বয়ক হর্ষ বর্ধন শ্রিংলা এই বক্তৃতা অধিবেশনের সভাপতিত্ব করেন এবং আইসিডব্লিউএ’র মহাপরিচালক অ্যাম্বাসেডর বিজয় ঠাকুর সিং স্বাগত বক্তব্য রাখেন।

শহিদুল হক বলেন, অতীতে দুই নেতা এক মিনিটেই অনেক ইস্যু সমাধান করেছেন-যা দু’দেশের আমলা ও বৈদেশিক কার্যালয়গুলো সমাধান করতে পারেনি।

দিল্লী বিশ্ববিদ্যালয়ে আইসিসিআর বঙ্গবন্ধু চেয়ার হক বলেন, সমন্বিত অর্থনীতি অংশীদারিত্ব চুক্তি (সিইপিএ) এবং কুশিয়ারা নদী ইস্যু-যা দীর্ঘদিন ধরে অমিমাংসিত আছে, বাণিজ্য ও বিনিয়োগ, সীমান্ত চলাচল ও যোগাযোগের পাশাপাশি এই ইস্যুটিও আলোচনায় প্রধান্য পাবে।

Reneta

তিনি আরো বলেন, বাংলাদেশ ও ভারতের উচিৎ পানি বন্টনের ইস্যুটি নিয়ে আলাদাভাবে পানি সম্পদ উন্নয়নের ব্যাপারে আলাপ করা।

বাংলাদেশ-ভারত সম্পর্কে তিনি বলেন, দু’দেশের মধ্যে বাংলাদেশের বৈদেশিক নীতিতে দু’দেশের সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরো বলেন, ভারতের সাথে বাংলাদেশের একটি অত্যন্ত ঐতিহ্যগত ও বিশেষ সম্পর্ক রয়েছে এবং আগামী দিনগুলোতে দু’দেশের জনগণের স্বার্থে আরো বিভিন্ন ক্ষেত্রে এই সম্পর্ক জোরদার হবে।

ইতিহাস, সংস্কৃতি ও যোগাযোগের পাশাপাশি ত্যাগের ওপর ভিত্তি করে দু’দেশের সম্পর্ক প্রতিষ্ঠিত।

আলোচনায় অংশ নিয়ে বাংলাদেশে ভারতের সাবেক রাষ্ট্রদূত শ্রিংলা বলেন, বাংলাদেশ-ভারতের সম্পর্কের বর্তমান যুগটি দু’দেশের সম্পর্কের ‘সোনালী অধ্যায়’। বিগত দশ বছরে এই সম্পর্কের অনেক উন্নয়ন ঘটেছে।

এ ব্যাপারে তিনি এক বছরে ভারতের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফরের কথা তুলে ধরে বলেন, এটা দু’দেশের মধ্যকার নিবিড় সম্পর্কের প্রতিচ্ছবি।

তিনি আরো বলেন, ২০০৮ সালে বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা দায়িত্ব গ্রহণের পর সন্ত্রাসবাদ ও সহিংস চরমপন্থার বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেন-যা দু’দেশের শান্তি ও স্থিতিশীলতার জন্যই অত্যন্ত জরুরি।

শ্রিংলা বলেন, ভারত দেশটিতে বাংলাদেশী পণ্যের শুল্কমুক্ত প্রবেশের পাশাপাশি বাংলাদেশকে সহজ শর্তে ১০ বিলিয়ন ডলার ঋণ প্রদানের সিদ্ধান্ত গ্রহণ নিয়েছে- যা দু’দেশের মধ্যে আস্থা ও সমঝোতা বৃদ্ধির পথ সুগম করবে।

Jui  Banner Campaign
ট্যাগ: প্রধানমন্ত্রীর ভারত সফর
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন।

নির্বাচনকে বাধাগ্রস্ত করতে বন্দরে আন্দোলন চলছে: নৌ উপদেষ্টা

ফেব্রুয়ারি ৮, ২০২৬

ভোটের তথ্য-অভিযোগ জানাতে চালু ‘নির্বাচন বন্ধু হটলাইন-৩৩৩’

ফেব্রুয়ারি ৮, ২০২৬

রাজনৈতিক দলগুলোকেই নারীদের নিরাপত্তার দায়িত্ব নিতে হবে: জাইমা রহমান

ফেব্রুয়ারি ৮, ২০২৬

জনগণের পাহারাদার হবেন বলে জামায়াত আমিরের অঙ্গীকার

ফেব্রুয়ারি ৮, ২০২৬

শেষ মুহুর্তের প্রচারে ব্যস্ত সময় পার করছেন প্রার্থী ও সমর্থকরা

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT