নিষিদ্ধ ঘোষিত জামায়াতকে জঙ্গি সংগঠন হিসেবে মোকাবেলা করা হবে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশংকা প্রকাশ করেছেন, ওরা আন্ডারগ্রাউন্ড হয়ে ধ্বংস করার চেষ্টা করে যাবে। শোকের মাসের শুরুতে কৃষক লীগ আয়োজিত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও আলোচনা সভায় প্রধানমন্ত্রী, শতভাগ দাবি পূরণ হওয়ার পরেও শিক্ষার্থীদের আন্দোলনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন রাখেন। সারা দেশে ঘটে যাওয়া ঘটনা নিয়ে জাতিসংঘ বা অন্য দেশ তদন্ত করতে পারে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী।








