চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/AprmPSB8ZdA?si=2EQ6p1yXPemj_VEJ
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কৃষক কার্ড কর্মসূচি উদ্বোধনে টাঙ্গাইলে যাচ্ছেন প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:২৬ অপরাহ্ন ১২, এপ্রিল ২০২৬
- টপ লিড নিউজ, কৃষি, জনপদ, টাঙ্গাইল
A A

পয়লা বৈশাখের দিন (১৪ এপ্রিল) কৃষক কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধন করতে প্রধানমন্ত্রী তারেক রহমান টাঙ্গাইল যাচ্ছেন। প্রধানমন্ত্রীর টাঙ্গাইল যাওয়াকে কেন্দ্র করে টাঙ্গাইল ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। তার কর্মসূচির ভেন্যুগুলোতে নেওয়া হয়েছে চারস্তরের নিরাপত্তা ব্যবস্থা।

এছাড়াও শহরের বিভিন্ন এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ জোরদার করা হয়েছে বলে জানা গেছে।

প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর দ্বিতীয় জেলা হিসেবে টাঙ্গাইল সফরে যাচ্ছেন তারেক রহমান। সফরের শুরুতে তিনি সন্তোষে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত করবেন।

পরে টাঙ্গাইল স্টেডিয়ামে কৃষক কার্ড বিতরণের মাধ্যমে দেশব্যাপী প্রি-পাইলটিং কার্যক্রমের উদ্বোধন করবেন তিনি। একই স্থানে কৃষক সমাবেশে ভাষণ দেওয়ারও কথাও রয়েছে প্রধানমন্ত্রীর।

এছাড়া সফরের অংশ হিসেবে পৌর উদ্যানে কৃষি মেলার উদ্বোধন করবেন তিনি।

জেলা বিএনপির নেতারা জানান, প্রধানমন্ত্রী ও দলীয় চেয়ারম্যান তারেক রহমানের এই সফর ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে।

Reneta

স্থানীয় প্রশাসন জানিয়েছে, সফর সফল করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে।

কৃষকদের কল্যাণ ও উন্নয়নের লক্ষ্যে কৃষক কার্ড বিতরণ কর্মসূচি টাঙ্গাইল থেকেই শুরু হচ্ছে, যা নিয়ে জেলাবাসীর মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কৃষক কার্ডটাঙ্গাইলটাঙ্গাইল স্টেডিয়ামপ্রধানমন্ত্রী তারেক রহমানপ্রি-পাইলটিং
শেয়ারTweetPin

সর্বশেষ

হামের জরুরি টিকা দেওয়ার দ্বিতীয় পর্যায়ের কার্যক্রম শুরু

এপ্রিল ১২, ২০২৬

জুলাই শহীদ পরিবার ও যোদ্ধাদের সঙ্গে ১১ দলের মতবিনিময়

এপ্রিল ১২, ২০২৬

সংরক্ষিত নারী আসন: শেষ দিনে বিএনপিতে মনোনয়ন জমার হিড়িক

এপ্রিল ১২, ২০২৬

অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ যাচাই শেষে বিল আকারে উপস্থাপন করা হবে

এপ্রিল ১২, ২০২৬

কুষ্টিয়ায় পীর হত্যা: হামলা ছিল পূর্বপরিকল্পিত, হামলায় নেতৃত্বে যারা

এপ্রিল ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT