জলাবদ্ধতা নিরসন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং গ্রামীণ অর্থনীতিকে সচল করতে খাল খনন কর্মসূচিকে গুরুত্ব দিচ্ছে সরকার। স্বনির্ভর বাংলাদেশ গঠনের পরিকল্পনার অংশ হিসেবে ১৯৭৭ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে উদ্যোগ নিয়েছিলেন, সেই পথ ধরেই নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী এগিয়ে যাচ্ছেন তার ছেলে প্রধানমন্ত্রী তারেক রহমান।







