কোন কোন দেশে কি কি পণ্য বাংলাদেশ থেকে রপ্তানী করা যায় তা খুঁজে বের করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় রপ্তানী ট্রফি বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, এখন কূটনীতি রাজনীতি নিয়ে নয়, এখন বাণিজ্যিক কূটনীতি। আমরা সেভাবেই সকলকে কাজ করার নির্দেশ দিয়েছি।







