চা শ্রমিকদের বাসস্থান করে দেয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে গণভবন থেকে ভিডিও কনফারেন্স-এ সংযুক্ত হয়ে সিলেট, শ্রীমঙ্গল, মৌলভিবাজার এবং চট্টগ্রাম অঞ্চলের চা শ্রমিকদের সঙ্গে মত বিনিময় করেন প্রধানমন্ত্রী।
মত বিনিময় সভায় প্রধানমন্ত্রী বলেন, শ্রমিকদের মধ্যে মজুরী নিয়ে যে সমস্যা সৃষ্টি হয়ে ছিলো তা নিরসন হয়েছে। সামনে যে কোন সমস্যা সমাধানে উদ্যোগ নেয়া হবে।
গত ২৭ আগস্ট গণ ভবনে চা শিল্পমালিকদের সঙ্গে বৈঠকে চা শ্রমিকদের দৈনিক মজুরী ১২০ টাকা থেকে বাড়িয়ে ১৭০ টাকা নিধারণ করে দিয়ে ছিলেন প্রধানমন্ত্রী।








