চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রমজানে নিত্যপণ্যের দাম বাড়বে না: ধর্মমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২৮ অপরাহ্ন ২০, ফেব্রুয়ারি ২০২৬
- সেমি লিড, বাংলাদেশ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়বে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে ইতোমধ্যে বাণিজ্য মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সরকার বাজার পরিস্থিতি স্থিতিশীল রাখতে বদ্ধপরিকর।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে কুমিল্লার মুরাদনগরে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের পর এটাই তার নিজ সংসদীয় এলাকায় প্রথম সফর।

ধর্মমন্ত্রী বলেন, সাধারণ মানুষ যাতে রমজানে কোনো ভোগান্তিতে না পড়েন, সে বিষয়ে প্রধানমন্ত্রী অত্যন্ত সচেতন। তার বিশ্বাস, সরকারের পদক্ষেপের ফলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বাইরে যাবে না।

সব ধরনের ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করাকে সরকারের দায়িত্ব উল্লেখ করে কায়কোবাদ বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করা হবে। কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে সঙ্গে সঙ্গে তাকে আইনের আওতায় আনা হবে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

হজের ব্যয় বৃদ্ধির প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কাজ করা হবে, যাতে হাজিরা সর্বোচ্চ সুযোগ-সুবিধা পান। অতীতের তুলনায় আরও উন্নত সেবা নিশ্চিত করার ব্যাপারেও সরকার আন্তরিক বলে জানান তিনি।

Jui  Banner Campaign
ট্যাগ: ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদনিত্যপণ্যেরমজান
শেয়ারTweetPin

সর্বশেষ

ট্রাকের ধাক্কায় নিহত ‎২

ফেব্রুয়ারি ২০, ২০২৬
গাজা পুনর্গঠনে বোর্ড অব পিস এর ৭শ’ কোটি ডলারের ফান্ড

গাজা পুনর্গঠনে বোর্ড অব পিস এর ৭শ’ কোটি ডলারের ফান্ড

ফেব্রুয়ারি ২০, ২০২৬

অস্ট্রেলিয়াকে ‘গুঁড়িয়ে’ দেবে ওমান

ফেব্রুয়ারি ২০, ২০২৬

১৮ বছরেও পূর্ণতা পায়নি ময়মনসিংহের গফরগাঁওয়ে ভাষা শহীদ আবদুল জব্বার গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর

ফেব্রুয়ারি ২০, ২০২৬
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে ইরানকে ১০ দিনের সময়সীমা বেধে দিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে ইরানকে ১০ দিনের সময় দিলেন ট্রাম্প

ফেব্রুয়ারি ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT