বাজারে যারা সিন্ডিকেট করছে, তাদের চিহ্নিত করতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বাজার নিয়ন্ত্রণে কাজ করছে সরকার। তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে নিত্যপণ্যের দাম বাড়ছে।
মঙ্গলবার (১৫ অক্টোবর) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কারা সিন্ডিকেট করছে, কারা চাঁদাবাজি করছে তাদেরকে সামনে নিয়ে আসুন। তাদের খুঁজে বের করতে এবং ধরতে আপনারা (সাংবাদিক) সহযোগিতা করুন।
সরকার বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ কিনা জানতে চাইলে তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগ সরকারের ব্যর্থতা হয় কিভাবে? এতে কারও হাত নেই। মূলত, দুর্যোগের কারণেই দাম বাড়ছে।
এসময় উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, বাজারে যারা সিন্ডিকেট করছে তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে ব্যবস্থা নেয়া হবে।








