চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হার্টের রিংয়ের দাম কমালো সরকার, ১ অক্টোবরে কার্যকর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০৮ অপরাহ্ন ১২, আগস্ট ২০২৫
- সেমি লিড, স্বাস্থ্য
A A
ছবি-সংগৃহীত

ছবি-সংগৃহীত

হৃদরোগের চিকিৎসায় ব্যবহৃত হার্টের স্টেন্ট বা ‘হার্টের রিং’ এর মূল্য কমিয়ে পুনঃনির্ধারণ করেছে সরকার। দেশের বিভিন্ন হাসপাতালে ব্যবহৃত ১০টি স্টেন্ট ডিভাইসের দাম কমিয়ে নতুন এই মূল্যহার আগামী ১ অক্টোবর ২০২৫ থেকে কার্যকর হবে। ফলে প্রতিটি স্টেন্টের দাম তিন থেকে ৮৮ হাজার টাকা পর্যন্ত কমবে। 

আজ (১২ আগস্ট) মঙ্গলবার ঔষধ প্রশাসন অধিদপ্তরের পরিচালক ডা. মো. আকতার হোসেন জানিয়েছেন, হাসপাতালের সার্ভিস চার্জের ৫ শতাংশ যুক্ত করে স্টেন্টের মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছে। তবে এই তালিকায় একটি স্টেন্টের মূল্য পূর্বের মতোই অপরিবর্তিত রাখা হয়েছে।

ডা. আকতার হোসেন বলেন, জীবন রক্ষাকারী এই গুরুত্বপূর্ণ মেডিকেল ডিভাইসের দাম স্বল্প ও সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার স্টেন্ট, পেসমেকার, বেলুন, ক্যাথেটারসহ বিভিন্ন যন্ত্রের মূল্য নিয়ন্ত্রণের পদক্ষেপ নিয়েছে। এর অংশ হিসেবে গত ১৩ এপ্রিল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় দেশের বরেণ্য কার্ডিয়াক, ভাস্কুলার ও নিউরো সার্জনদের নিয়ে একটি বিশেষজ্ঞ পরামর্শক কমিটি গঠন করে।

তিন দফা সভার পর কমিটি বাজারে প্রচলিত আমেরিকান তিনটি কোম্পানির স্টেন্টের মূল্য পর্যালোচনা করে, প্রতিবেশী দেশের দাম, ট্যাক্স, ভ্যাট ও অন্যান্য চার্জ বিবেচনায় নিয়ে। এরপর গত ৮ জুলাইয়ের সভার সুপারিশের ভিত্তিতে স্বাস্থ্য সেবা বিভাগ ৩ আগস্ট স্টেন্টের সর্বোচ্চ খুচরা মূল্য পুনঃনির্ধারণ করে।

এর আগে গত ৩ আগস্ট, স্বাস্থ্য মন্ত্রণালয় এক স্মারকের মাধ্যমে হার্টের স্টেন্টের দাম পুনর্বিন্যাসের ঘোষণা দেয়। নির্দেশনায় বলা হয়, জনস্বার্থে স্টেন্টের মূল্যসীমা যৌক্তিক করতে এবং সাধারণ রোগীদের ব্যয় সামলানো সহজ করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দেশের সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে হৃদরোগের চিকিৎসায় স্টেন্টের দাম নিয়ে নানা সময়ে অভিযোগ থাকলেও এবার তা নিয়ন্ত্রণে আসবে বলে আশা করা হচ্ছে।

Jui  Banner Campaign
ট্যাগ: ঔষধ প্রশাসন অধিদপ্তরহার্টের রিং
শেয়ারTweetPin

সর্বশেষ

একজনকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পর্শে নিহত ২

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

৩৬ বছর পর পূর্ণ মন্ত্রী পাওয়ায় ফেনীতে নেতা-কর্মীদের উচ্ছ্বাস, মিষ্টি বিতরণ

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

সামাজিক মাধ্যমে ‘হানিট্র্যাপ’: গ্রেপ্তার ১২

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিজয়ের পর নতুন মন্ত্রিসভার শপথ সম্পন্ন

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT