ভোজ্য তেল অথ্যাৎ সয়াবিন তেলের দাম লিটার প্রতি ১০ টাকা কমানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী ১ মার্চ থেকে নতুন এই দাম কার্যকর হবে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।
মঙ্গলবার ২০ ফেব্রুয়ারি বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষের এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে বাণিজ্য প্রতিমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান।








