মহান বিজয় দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেসময় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। নির্বাচনের বিরোধিতা করে বিএনপি-জামায়াত দেশের গণতান্ত্রিক ধারা থমকে দিতে চায় বলে অভিযোগ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।







