চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্যারিসে প্রথম স্থায়ী শহীদ মিনারে জাতীয় প্রেসক্লাব সভাপতির শ্রদ্ধা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১০ অপরাহ্ন ২৩, অক্টোবর ২০২৩
প্রবাস সংবাদ
A A

ফ্রান্সের রাজধানী প্যারিসে নবনির্মিত প্রথম স্থায়ী শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন। সেসময় তার সঙ্গে ছিলেন জাতীয় প্রেসক্লাব ও ফ্রান্সে অবস্থানরত বাংলা মিডিয়ার সাংবাদিকরা।

রোববার (২১ অক্টোবর) বিকাল ৪টায় শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে অংশ নেন অ্যাসোসিয়েশন সিকানু বাঙালি’র প্রধান উপদেষ্টা ও আয়বার মহাসচিব, প্যারিসে স্থায়ী শহীদ মিনার নির্মাণের প্রধান সমন্বয়কারী কাজী এনায়েত উল্লাহ, ফ্রান্স আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আবুল কাশেম, ঢাকা রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল, ইকোনমিক রিপোর্টাস ফোরামের সাধারণ সম্পাদক আবুল কাশেম, এটিএন বাংলার বিশেষ প্রতিনিধি শারফুল আলম, এনটিভির সিনিয়র রিপোর্টার হাসানুল শাওন, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির সভাপতি ও চ্যানেল আইয়ের রাজু আলীম।

ফ্রান্সে কর্মরত সাংবাদিক এটিএন বাংলা ফ্রান্স প্রতিনিধি দেবেশ বড়ুয়া, প্রবাসে বাংলার সম্পাদক সিনিয়র সাংবাদিক অধ্যাপক অপু আলম, সময় টিভি ফ্রান্স প্রতিনিধি লুৎফুর রহমান বাবু, এমআইবি টেলিভিশনের সিইও ফয়সাল আহমদ দ্বীপ, এসটিভি ফ্রান্স প্রতিনিধি আব্দুল মালেক হিমু, আরটিভি ফ্রান্স প্রতিনিধি তাইজুল ফয়েজ,বাংলা টিভি ফ্রান্স প্রতিনিধি রাসেল আহমদ।

এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের ধর্মীয় বিষয়ক উপকমিটির কেন্দ্রীয় সদস্য আলী হোসেন, একুশে উদযাপন পরিষদের সদস্য সচিব এমদাদুল হক স্বপন, নরসিংদী জেলা কমিউনিটি ইন ফ্রান্সের সভাপতি আলী আজম খান, বরিশাল বিভাগীয় কমিটির সভাপতি ওবায়দুল্লাহ রিয়াদ।

জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন প্যারিসে শহীদ মিনার উদ্বোধনের পর বাংলাদেশ থেকে আগত প্রথম মিডিয়া ব্যক্তিত্ব যার নেতৃত্বে প্রথম শহীদ মিনারে ভাষা সৈনিকদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা হলো।

গত ৮ অক্টোবর রবিবার সকাল ১১ টায় দেশ-বিদেশের অতিথিদের উপস্থিতিতে শহীদ মিনারের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে সংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কেএম খালিদ এমপির প্রেরিত বাণী পাঠ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেইন্ট ডেনিস প্যারিসের মেয়র মাতিউ হানোতা।

Jui  Banner Campaign
ট্যাগ: জাতীয় প্রেসক্লাবপ্যারিসে প্রথম স্থায়ী শহীদ মিনারশ্রদ্ধা নিবেদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ডেকে ছবি তুলেছিলেন বেট্র লি, বিগ ব্যাশে আরও যেসব অভিজ্ঞতা রিশাদের

ফেব্রুয়ারি ৫, ২০২৬

পৈতৃক গ্রাম পরিদর্শন করলেন বিশ্বব্যাংক প্রেসিডেন্ট অজয় বাঙ্গা

ফেব্রুয়ারি ৫, ২০২৬

আর্সেনাল কোচদের ফুটবল ‘শিষ্টাচার’ লঙ্ঘন, অভিযোগ চেলসি কোচের

ফেব্রুয়ারি ৫, ২০২৬

৭০০ মেগাহার্জ স্পেকট্রাম পেল গ্রামীণফোন

ফেব্রুয়ারি ৫, ২০২৬

ভারতের সঙ্গে সম্পর্ক ‘থমকে আছে’: পররাষ্ট্র উপদেষ্টা

ফেব্রুয়ারি ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT