চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাষ্ট্রপতির অপসারণ বিষয়ে বিলম্ব করার সুযোগ নেই: রিজওয়ানা হাসান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪৭ অপরাহ্ন ২৭, অক্টোবর ২০২৪
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A

রাষ্ট্রপতির অপসারণ বিষয়ে তাড়াহুড়ার সুযোগ নেই উল্লেখ করে পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, আবার বিষয়টি নিয়ে বিলম্ব করারও সুযোগ নেই। তবে রাজনৈতিক ঐক্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে।

রোববার (২৭ অক্টোবর) সচিবালয়ে বস্ত্র মন্ত্রণালয়ের সভাকক্ষে পাটজাত পণ্যে মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০ এর বাস্তবায়ন সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন৷

রিজওয়ানা হাসান বলেন, রাষ্ট্রপতিকে অপসারণ করা হলে সংকট সৃষ্টি হবে বলে মনে করছে বিএনপি। কেউ কেউ মনে করছে এতে কোনো সংকট সৃষ্টি হবে না। তবে, রাষ্ট্রপতির অপসারণ বিষয়ে সরকারের অবস্থান হচ্ছে, এ বিষয়ে রাজনৈতিক ঐক্যমত্য সৃষ্টি করা হবে।

উপদেষ্টা বলেন, রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হবে রাষ্ট্রপতি থাকবেন নাকি থাকবেন না। ঐক্যমত্যের ভিত্তিতে এ বিষয়ে যখন সিদ্ধান্ত হবে, তখন প্রক্রিয়াও গঠন করা হবে।

কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার বিষয়ে উপদেষ্টা পরিষদে আলোচনা হয়নি বলেও জানান তিনি।

তিনি বলেন, সুপার শপে কোনো পলিথিন ব্যাগ ব্যবহার করা যাবে না। পলি ব্যাগ ব্যবহার বন্ধে ১ নভেম্বর থেকে সকল মার্কেটে কঠোর মনিটরিং শুরু হবে। পলিথিন উৎপাদন বন্ধেও কঠোর পদক্ষেপ নেয়া হবে। স্বাস্থ্য সুরক্ষার দিক বিবেচনা করেই এই উদ্যোগ বাস্তবায়নের চিন্তা করছে সরকার।

Jui  Banner Campaign
ট্যাগ: উপদেষ্টাউপদেষ্টা রিজওয়ানারাষ্ট্রপতির অপসারণ বিষয়ে বিলম্ব করার সুযোগ নেইসৈয়দা রিজওয়ানা হাসান
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রধানমন্ত্রীর প্রেস সচিব হলেন সালেহ শিবলী

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলাম মারা গেছেন

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

শুরু হলো পবিত্র মাহে রমজান

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

নেদারল্যান্ডসকে হারিয়ে চারে চার ভারতের

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে এস জয়শঙ্করের অভিনন্দন

ফেব্রুয়ারি ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT