চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তিতে সমৃদ্ধ হয়ে স্বনির্ভর বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪৩ অপরাহ্ন ০৬, মার্চ ২০২৬
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পাট দিবস ভাষণ দিচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ছবি: সংগৃহীত

ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পাট দিবস ভাষণ দিচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, হাজারো শহীদের আত্মত্যাগের মধ্য দিয়ে বাংলাদেশ গণতন্ত্রের ধারায় ফিরে এসেছে। তাদের স্বপ্নের বাংলাদেশ গড়তে হলে জ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তিতে আরও এগিয়ে যেতে হবে এবং অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনের মাধ্যমে স্বনির্ভর দেশ গড়তে হবে।

শুক্রবার (৬ মার্চ) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘জাতীয় পাট দিবস ২০২৬’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি পাট চাষিদের উন্নত প্রযুক্তিনির্ভর উচ্চ ফলনশীল পদ্ধতিতে পাট উৎপাদনের আহ্বান জানান। পাশাপাশি উদ্যোক্তাদের বাজারের চাহিদা অনুযায়ী আধুনিক ও মানসম্মত পাটজাত পণ্য উদ্ভাবন এবং সাশ্রয়ী মূল্যে পাটের ব্যাগ উৎপাদন ও বিপণনে এগিয়ে আসার আহ্বান জানান। তরুণদের উদ্দেশে তিনি বলেন, স্টার্টআপ ও উদ্ভাবনের মাধ্যমে ‘মেড ইন বাংলাদেশ’ ব্র্যান্ডকে বৈশ্বিক ই–কমার্স প্ল্যাটফর্মে তুলে ধরতে হবে।

তিনি বলেন, পাট বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি ও গৌরবের অংশ এবং অর্থনৈতিক উন্নয়নের গুরুত্বপূর্ণ ভিত্তি। জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ এবং প্লাস্টিকের ক্ষতিকর প্রভাবের কারণে বিশ্বজুড়ে পরিবেশবান্ধব পণ্যের চাহিদা বাড়ছে, যা বাংলাদেশের পাট ও পাটজাত পণ্যের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে।

রাষ্ট্রপতি জানান, অর্থনৈতিক সংস্কার, আঞ্চলিক অর্থনীতির উন্নয়ন এবং দেশি-বিদেশি বিনিয়োগ বাড়িয়ে এক কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নিয়েছে সরকার। বন্ধ ও রুগ্ন পাটকল পুনরায় চালু করার পাশাপাশি পাটখাতে আধুনিক প্রযুক্তি, গবেষণা সম্প্রসারণ ও উচ্চ ফলনশীল জাত উদ্ভাবনে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, আগামী ১৪ এপ্রিল পহেলা বৈশাখ থেকে পর্যায়ক্রমে কৃষক কার্ড বিতরণ শুরু হবে। এ কার্ডের মাধ্যমে কৃষকরা ন্যায্যমূল্যে কৃষি উপকরণ, সরকারি ভর্তুকি, সহজ শর্তে কৃষিঋণ, কৃষিযন্ত্র ব্যবহারের সুযোগ এবং আবহাওয়া ও বাজারসংক্রান্ত তথ্যসহ নানা সুবিধা পাবেন।

Reneta

রাষ্ট্রপতি বলেন, বৈশ্বিক বাজারে প্রতিযোগিতা মোকাবেলায় দেশের পাটকলগুলোর উৎপাদন সক্ষমতা বাড়ানো, কাঁচাপাটের সরবরাহ নিশ্চিত করা এবং রপ্তানি বাজার সম্প্রসারণে সমন্বিত তথ্যব্যবস্থা গড়ে তোলা জরুরি। মূল্য সংযোজিত পাটপণ্য উৎপাদন ও রপ্তানিতেও গুরুত্ব দেওয়া হবে বলে জানান তিনি।

পলিথিন ব্যাগের ব্যবহার পরিহার করে পরিবেশবান্ধব পাটের ব্যাগ ব্যবহারের আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, সরকারের বিভিন্ন উদ্যোগের ফলে পাটখাতে আবারও সোনালি দিন ফিরে আসবে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতীয় পাট দিবস ২০২৬রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে প্রতারণামূলক ফোনকল

মার্চ ৬, ২০২৬

শান্ত-লিটনদের বিপক্ষে বিসিএল অল স্টারস একাদশে যারা

মার্চ ৬, ২০২৬

মার্কিন বিনিয়োগ প্রত্যাহারের পথে সৌদি, কুয়েত ও আরব আমিরাত

মার্চ ৬, ২০২৬

সর্বনিম্ন ২০০ টাকায় মাঠে বসে দেখা যাবে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ

মার্চ ৬, ২০২৬

ইমোশন আর সম্পর্কের গল্পে ঈদ মাতাতে আসছেন রাজ

মার্চ ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT