চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৪০ পূর্বাহ্ন ২১, ফেব্রুয়ারি ২০২৫
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A

অমর একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে রাষ্ট্রপতি মো. সাহাবুউদ্দিন এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস কেন্দ্রীয় শহীদ মিনার ভাষাশহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।

বৃহস্পতিবার দিনগত রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি। পরে প্রধান উপদেষ্টা পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় ভাষা শহীদদের স্মরণে কিছুক্ষণ দাঁড়িয়ে নীরবতা পালন করেন তারা।

প্রথমে রাষ্ট্রপতি পরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে দিয়ে শুরু হয় আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসের আনুষ্ঠানিকতা।

এরআগে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা কেন্দ্রীয় শহীদ মিনারে পৌঁছলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান তাদেরকে স্বাগত জানান।

রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদনের পর প্রধান বিচারপতি প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ তার আপিল বিভাগের বিচারপতিদের নিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর শ্রদ্ধা নিবেদন করেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ।

পরে একে একে পুষ্পার্ঘ্য অর্পণ করবেন তিন বাহিনী প্রধান, উপাচার্যের নেতৃত্ব ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাবি শিক্ষক সমিতি এবং অন্যান্য সংগঠন।

Reneta

রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে শহীদ মিনার সবার জন্য উন্মুক্ত করে দেয়া হয়। এসময় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক সংগঠনসহ নানা বয়স ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ একুশের প্রথম প্রহরে শ্রদ্ধা জানান। শুধু ঢাকা নয়, সারা দেশেই মানুষ শ্রদ্ধা ভালোবাসায় স্মরণ করে ভাষা শহীদদের স্মরণ করছেন।

রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ১৯৫২ সালে ভাষা শহীদদের আত্মত্যাগের দিনটি বাংলাদেশের ইতিহাসে মহান শহীদ দিবস হিসেবে পালন হয়ে আসছে। তবে দেশের গণ্ডি ছাড়িয়ে অমর একুশে এখন পালিত হচ্ছে সারা বিশ্বে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে।

১৯৯৯ সালে ইউনেসকো একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়।

Jui  Banner Campaign
ট্যাগ: আন্তর্জাতিক মাতৃভাষা দিবসএকুশে ফেব্রুয়ারিকেন্দ্রীয় শহীদ মিনারপ্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসভাষাশহীদরাষ্ট্রপতি মো. সাহাবুউদ্দিন
শেয়ারTweetPin

সর্বশেষ

পাকিস্তানের বিপক্ষে খেলব না আমরা বলিনি: সূর্যকুমার

ফেব্রুয়ারি ৫, ২০২৬

টানা তৃতীয়বার ‘‘মার্কেট লিডার (টিভি)’’ পুরস্কার জিতল টিভি হাট

ফেব্রুয়ারি ৫, ২০২৬

মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

ফেব্রুয়ারি ৫, ২০২৬

২০ ফেব্রুয়ারি শুরু অমর একুশে বইমেলা

ফেব্রুয়ারি ৫, ২০২৬

ওটিটিতেও সব রেকর্ড ভেঙে দিলো ‘ধুরন্ধর’!

ফেব্রুয়ারি ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT