চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চার ম্যাচ পর জয়ে ফিরল সিটি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২৫ অপরাহ্ন ১০, ডিসেম্বর ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

চেলসির বিপক্ষে ড্র দিয়েই পয়েন্ট হারানো শুরু ম্যানচেস্টার সিটির। পরের দুই ম্যাচে লিভারপুল ও টটেনহ্যামের বিপক্ষেও পয়েন্ট ভাগাভাগি করেছিল পেপ গার্দিওলার দল। এরপর অ্যাস্টন ভিলার কাছে ১-০ গোলে পরাজয় দেখতে হয়েছিল প্রিমিয়ার লিগ জায়ান্টদের। চার ম্যাচ পর অবশেষে জয়ের দেখা পেয়েছে সিটিজেনরা। লুটন টাউনকে ২-১ গোলে হারিয়েছে গত মৌসুমে ‘ট্রেবলজয়ী’ ক্লাবটি।

লুটনের ঘরের মাঠে ম্যানসিটির হয়ে খেলতে পারেননি অন্যতম তারকা ফুটবলার আর্লিং হালান্ড। চোটের কারণে ছিলেন না দলে। নরওয়েজিয়ান ফরোয়ার্ড না থাকার রাতে সিটিজেনদের হয়ে গোল পেয়েছেন বের্নাদো সিলভা ও জ্যাক গ্রিলিশ। স্বাগতিকদের হয়ে একমাত্র গোলটি করেছেন আদেবায়ো। জয়ে অবশ্য পয়েন্ট টেবিলে অবস্থানে পরিবর্তন হয়নি সিটির। ১৬ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে আছে টেবিলের চারেই।

কেনিলওয়ার্থ রোডে লিড পেয়েছিল অবশ্য স্বাগতিক লুটন। প্রথমার্ধের যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে স্বাগতিকদের লিড এনে দেন আদেবায়ো। পরে লিড নিয়েই প্রথমার্ধ শেষ করে লুটন।

বিরতির পর ঘুরে দাঁড়ায় গার্দিওলার শিষ্যরা। ৬২ মিনিটে দলকে সমতায় ফেরান সিলভা। তিন মিনিট পরই বিশ্বজয়ী ফুটবলার হুলিয়ান আলভারেজের পাস থেকে গোল করে সিটিজেনদের লিড এনে দেন গ্রিলিশ। পরে লিড নিয়েই মাঠ ছাড়ে ম্যানসিটি।

প্রিমিয়ার লিগের অন্য ম্যাচে অ্যাস্টন ভিলার কাছে ১-০ গোলে আর্সেনাল ও এভারটনের কাছে ২-০ গোলে হেরেছে চেলসি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অ্যাস্টন ভিলাআর্সেনালচেলসিপ্রিমিয়ার লিগম্যানসিটিলিড স্পোর্টসলুটনসিলভা
শেয়ারTweetPin

সর্বশেষ

সম্পর্কের গল্পে আজ ঈদ মাতাবে ‘ফ্যামিলি ম্যান’

মার্চ ২১, ২০২৬
প্রতীকী ছবি

হাতিরঝিলে ছুরি মেরে স্কুলছাত্র হত্যা

মার্চ ২১, ২০২৬

নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সারাদেশে খাল খনন ও সংরক্ষণ কর্মসূচি

মার্চ ২১, ২০২৬
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরীফ

বাংলাদেশ ও পাকিস্তানের প্রধানমন্ত্রীর মধ্যে ঈদ শুভেচ্ছা বিনিময়

মার্চ ২১, ২০২৬

ঈদ জামাতে অংশ নিয়ে ঐক্যের আহ্বান জানালেন জামায়াত আমির

মার্চ ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT