চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিগারেট ফিল্টার ও ভেপোরাইজার নিষিদ্ধের বিষয়ে পরিবেশমন্ত্রীর সঙ্গে প্রজ্ঞা-আত্মার বৈঠক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪৭ অপরাহ্ন ১৫, মার্চ ২০২৪
পরিবেশ
A A

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর সাথে বৈঠক করে গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা এবং অ্যান্টি টোব্যাকো মিডিয়া এলায়েন্স- আত্মার একটি প্রতিনিধি দল। সিগারেট ফিল্টার ও ভেপোরাইজার নিষিদ্ধের বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১৪ মার্চ) এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে প্লাস্টিক দূষণ রোধে আগামী ২৩ থেকে ২৯ এপ্রিল কানাডায় অনুষ্ঠেয় ‘ইন্টারগভমেন্টাল নেগোসিয়েশন কমিটি বা ‘আইএনসি’ এর চতুর্থ সম্মেলনে সিগারেট ফিল্টার এবং ভেপোরাইজার হিসেবে নিষিদ্ধ করা, সিগারেট ফিল্টারকে ক্ষতিকর প্লাস্টিক বর্জ্য হিসেবে শ্রেণীভুক্ত করা এবং তামাক কোম্পানিগুলোর এক্সটেন্ডেড প্রোডিউসার রেস্পন্সিবিলিটি (ইপিআর) কার্যক্রমকে প্রতিরোধ করার ক্ষেত্রে বাংলাদেশ কার্যকর ভূমিকা পালন করবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী এমপি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪০ সালের মধ্যে বাংলাদেশকে তামাকমুক্ত করার লক্ষ্য নির্ধারণ করেছেন। পরিবেশ মন্ত্রণালয় ও স্বাস্থ্য মন্ত্রনালয়ের সমন্বিত প্রচেষ্টায় এ লক্ষ্য বাস্তবায়ন করা সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেন পরিবেশ মন্ত্রী।

বৈঠকে পরিবেশমন্ত্রীর সাথে আলোচনায় অংশ নেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের যুগ্মসচিব ও ন্যাশনাল ফোকাল পারসন ইন্টারগভামেন্টাল নেগোশিয়েনস কমিটি অন প্লাস্টিক পলিউশনস মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরী, জ্যেষ্ঠ সাংবাদিক সুকান্ত গুপ্ত অলোক, আত্মার আহ্বায়ক মতুর্জা হায়দার লিটন ও সহ-আহ্বায়ক নাদিরা কিরণ, প্রজ্ঞা’র নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের। বৈঠকে মূল উপস্থাপনা তুলে ধরেন প্রজ্ঞা’র হেড অব প্রোগ্রামস মো. হাসান শাহরিয়ার।

সিগারেট ফিল্টার ও ভেপোরাইজার অপ্রয়োজনীয়, পরিহারযোগ্য ও ক্ষতিকর, একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক যা দ্রুত পরিবেশে ছড়িয়ে পড়ে, অণুজীব ও সামুদ্রিক জীব ধ্বংস করে এবং সাগরে দূষণ ঘটায় বলে এগুলো দ্রুত নিষিদ্ধের সুপারিশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ১৮৩টি সদস্য দেশের অংশগ্রহণে গত ৫ থেকে ১০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ডব্লিওএইচও এফসিটিসি কপ-১০ সভায় পরিবেশ সুরক্ষা সংক্রান্ত আর্টিক্যাল ১৮ এর অধিকতর বাস্তবায়নে এবিষয়ে যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

Reneta

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ফ্রেমওয়ার্ক কনভেনশন অন টোব্যাকো কন্ট্রোল এফসিটিসির সদস্য হিসেবে এই সিদ্ধান্ত বাস্তবায়নে বাধ্যবাধকতা রয়েছে বাংলাদেশের।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আত্মাপরিবেশপরিবেশ দূষণপ্রজ্ঞাবন ও জলবায়ু পরিবর্তনবিশ্ব স্বাস্থ্য সংস্থাবৈঠকসাবের হোসেন চৌধুরী
শেয়ারTweetPin

সর্বশেষ

স্বামী রাহুলকে হারিয়ে যা বললেন অভিনেত্রী প্রিয়াঙ্কা

মার্চ ৩০, ২০২৬

বল টেম্পারিংয়ের কারণে ৫ রান পেনাল্টি, শেষ ওভারে হারল মোস্তাফিজ-ইমনদের লাহোর

মার্চ ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকার দুই সিটিসহ পাঁচ সিটি করপোরেশনে মেয়র পদে এনসিপির প্রার্থী ঘোষণা

মার্চ ২৯, ২০২৬

সারা দেশে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

মার্চ ২৯, ২০২৬

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী আসিফ মাহমুদ

মার্চ ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT