চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকায় স্থগিত পাকিস্তানি ‘জাল’ এর কনসার্ট, কেন?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১৩ অপরাহ্ন ২৭, সেপ্টেম্বর ২০২৪
বিনোদন
A A

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) ‘লিজেন্ডস অব দ্য ডেকেড’ শিরোনামের কনসার্টে ঢাকায় গাওয়ার কথা পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ড ‘জাল’। কনসার্টের সব প্রস্তুতি সম্পন্ন৷ এ নিয়ে বৃহস্পতিবার হয়ে গেছে সংবাদ সম্মেলনও। কিন্তু শুক্রবার দুপুরে জানা গেল কনসার্টটি স্থগিত!

বৃহস্পতিবারের সংবাদ সম্মেলনে ‘জাল’ এর ভোকাল গওহর মুমতাজের কাছে ঢাকাই সাংবাদিকদের প্রশ্ন ছিলো, শুক্রবারের আবহাওয়া নিয়ে তারা চিন্তিত কি না? সে প্রশ্নে হাস্যরসের সুরে তিনি জানান, বৃষ্টির জন্যই তারা ব্যান্ডটির নাম পরিবর্তনের কথা ভাবছেন!

এসময় তিনি বলেন, “গত ১০ বছর এই শব্দটা আমাদের ব্যাক ফায়ার করেছে। আমরা যেখানেই গিয়েছি, কনসার্টে বৃষ্টি বাগড়া দিয়েছে। এটা পুনে হোক, আবুধাবি কিংবা শারজাহ আর এখন ঢাকা!”

বৃহস্পতিবারের সেই আশঙ্কায় সত্যি হলো। বৃষ্টির কারণে শুক্রবারের ‘লিজেন্ডস অব দ্য ডেকেড’ কনসার্টটি স্থগিত করলেন আয়োজকরা।

এদিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, প্রচুর বৃষ্টিপাতের কারণে আমরা কনসার্টটি আপাতত স্থগিত করছি। আবহাওয়া প্রতিকূল হওয়ায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। আমাদের কাছে দর্শক, শিল্পী এবং কর্মীদের নিরাপত্তা সবার আগে।

কনসার্টটি পরবর্তীতে কোন দিন হতে পারে এ সংক্রান্ত কিছু জানাননি আয়োজকরা। তবে শুক্রবার সন্ধ্যা ৬টায় তাৎক্ষণিকভাবে একটি সংবাদ সম্মেলনের আহ্বান জানানো হয়। ধারণা করা হচ্ছে, সেখানেই কনসার্টের পরবর্তী দিনক্ষণ নিয়ে ঘোষণা আসতে পারে৷

Reneta

শুক্রবার কনসার্টটি হওয়ার কথা ছিলো রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট এক্সপ্রেসওয়ের ঢাকা অ্যারেনায়। জালের সঙ্গে আরও পারফর্মের কথা ছিলো বাংলাদেশের ব্যান্ড অর্থহীন ও ভাইকিংস।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: গানজলজালপাকিস্তানি ব্যান্ডবৃষ্টিব্যান্ডলিড বিনোদনসংগীত
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকাসহ ৪ জেলায় ঝড়ের পূর্বাভাস

মার্চ ২৭, ২০২৬

১০ জনের ফ্রান্সের কাছে হারল ব্রাজিল

মার্চ ২৭, ২০২৬

সুরের ভুবনে শোকের ছায়া, প্রয়াত মাহবুবা রহমান

মার্চ ২৬, ২০২৬

কেমন হল ইমনের পিএসএল অভিষেক

মার্চ ২৬, ২০২৬

স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলন করা হয়নি ফেনীর বহু মাদ্রাসায়

মার্চ ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT