চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘শ্যামা কাব্য’ মুক্তি স্থগিত, কারণ জানালেন নির্মাতা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪৬ অপরাহ্ন ২০, নভেম্বর ২০২৩
বিনোদন
A A

২৪ নভেম্বর গুণী নির্মাতা বদরুল আনাম সৌদ পরিচালিত নতুন ছবি ‘শ্যামা কাব্য’ মুক্তি পাচ্ছে! মুক্তি সামনে রেখে প্রচার প্রচারণাতেও ব্যস্ত ছিলো পুরো টিম। কিন্তু রবিবার রাতে জানানো হয়, আগামী ২৪ নভেম্বর ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে না।

‘শ্যামা কাব্য’র অফিশিয়াল পেজ থেকে জানানো হয়,“বর্তমান সামাজিক অবস্থা এবং পরিস্থিতিকে মাথায় রেখে আমাদের সিনেমা ‘শ্যামা কাব্য’ এর রিলিজ ডেট পেছানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আশা করছি সবাই সঙ্গে থাকবেন। সামনে কবে রিলিজ দেওয়া হবে সে ডেট এখনো নির্ধারিত হয়নি।”

পেজ থেকে এমন ঘোষণার আগে নির্মাতা বদরুল আনাম সৌদ তার নিজের ফেসবুক থেকে একটি লাইভে জানান, আসছে ২৪ নভেম্বর ‘শ্যামা কাব্য’ সিনেমাটি মুক্তির কথা ছিল, কিন্তু আমরা এ সিদ্ধান্ত থেকে সরে এসেছি। কারণ হরতাল, অবরোধ চলছে। যদিও মানুষ বের হচ্ছে, কাজের প্রয়োজনে বের হতেই হচ্ছে, আবার একইসঙ্গে কিছু নাশকতাও চলছে। এই নাশকতার কারণে কাউকে আমরা হলে আসার আহ্বান জানাতে পারছি না। কারণ কারও প্রাণের বা ক্ষতির দায় আমরা নিতে পারছি না। এ কারণেই আমরা নির্ধারিত সময়ে সিনেমাটি মুক্তি দিতে পারছি না, পরবর্তী তারিখ নির্ধারণ হলে জানিয়ে দেওয়া হবে।’

‘শ্যামা কাব্য’ সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার ছবি। সম্প্রতি প্যারিসে আয়োজিত গঁজ সুর স্যেন চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ছবিটি বিশেষ জুরি অ্যাওয়ার্ড, সেরা মৌলিক চিত্রনাট্য, সেরা চলচ্চিত্র সহ মোট চারটি বিভাগে পুরস্কার পায়।

২০১৯-২০ সালে সরকারী অনুদান পাওয়া এ ছবি পরিচালনার পাশাপাশি কাহিনি, সংলাপ ও চিত্রনাট্যও লিখেছেন সৌদ নিজেই এবং সংগীত পরিচালনা করেছেন ইমন সাহা।

‘শ্যামা কাব্য’তে কেন্দ্রীয় দুটি চরিত্রে অভিনয় করেছেন সোহেল মণ্ডল ও নীলাঞ্জনা নীলা। আরও অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, নওরীন হাসান খান জেনি, শাহাদাৎ হোসেন, সাজু খাদেম, রিমি করিম, এ কে আজাদ সেতু প্রমুখ।

Reneta

এর ডিজিটাল ডিস্ট্রিবিউশন পার্টনার হিসেবে রয়েছে ওটিটি প্ল্যাটফর্ম ‘বঙ্গ বিডি’, এবং প্রযোজনা করেছেন সুবর্ণা মুস্তাফা ও বদরুল আনাম সৌদ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়ইন্তেখাব দিনারএ কে আজাদ সেতুনওরীন হাসান খান জেনিবদরুল আনাম সৌদরিমি করিমলিড বিনোদনশাহাদাৎ হোসেনশ্যামা কাব্যশ্যামাকাব্যসাজু খাদেমস্থগিত
শেয়ারTweetPin

সর্বশেষ

মার্চজুড়ে টিআরপিতে শীর্ষে চ্যানেল আই

এপ্রিল ১০, ২০২৬

শামস সুমন স্মরণে শিল্পকলায় সহকর্মীদের আবেগঘন সন্ধ্যা

এপ্রিল ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

জামায়াতকে পাকিস্তানি বাহিনীর সহযোগী রেখেই মুক্তিযোদ্ধা কাউন্সিল বিল পাস

এপ্রিল ৯, ২০২৬

এবারও বিদেশি ক্রিকেটার ছাড়া হবে ঢাকা লিগ

এপ্রিল ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

শিশু রাতুল ও পানি বিক্রেতা শাহানুরের পাশে দাঁড়ালেন তারেক রহমান

এপ্রিল ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT