চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ সিরিজ দিয়ে ডারউইনে ফিরতে পারে টেস্ট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০৮ অপরাহ্ন ২৯, আগস্ট ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
ডারউইনে টিও স্টেডিয়াম

ডারউইনে টিও স্টেডিয়াম

২২ বছর পর অস্ট্রেলিয়ার ডারউইনে ফিরতে পারে টেস্ট। ২০২৬ সালে দুই টেস্টের সিরিজে বাংলাদেশকে আতিথ্য দেবে অজি দল। অস্ট্রেলিয়া বোর্ড চাচ্ছে দুটি পৃথক রাজ্যে সিরিজটি আয়োজন করতে। সেদিক থেকে ডারউইনের টিও স্টেডিয়ামের নাম সব থেকে এগিয়ে আছে।

আগামী বছর বাংলাদেশ সফরটি নর্দার্ন টেরিটোরি ও নর্থ কুইন্সল্যান্ডে ভাগ করে আয়োজন চায় ক্রিকেট অস্ট্রেলিয়া। অজিদের উত্তরাঞ্চলে অবস্থিত রাজ্য দুটিতে আছে ম্যাকাই, কেয়ার্নস, টাউনসভিল ও ডারউইন ভেন্যু। সবগুলোই ভেন্যু হিসেবে বিবেচনায় আছে। তবে ডারউইনকে এগিয়ে রাখছে শীতকালীন টেস্ট সিরিজের আয়োজনটি।

বাংলাদেশের সফর মূলত ২০২৭ সালের মার্চে হওয়ার কথা ছিল। একই সময়ে এমসিজিতে অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের ১৫০ বছর পূর্তি উপলক্ষে ম্যাচ থাকায় সিরিজ এগিয়ে আনা হয়েছে। অন্যদিকে আফগানিস্তানের বিপক্ষে অজিদের আগামী জুলাই-আগস্টে একটি টেস্ট ও তিনটি টি-টুয়েন্টি খেলার কথা, সেই দ্বিপাক্ষিক ক্রিকেট স্থগিত করেছে অস্ট্রেলিয়া।

ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী টড গ্রিনবার্গও চান সিরিজটি একাধিক রাজ্যে আয়োজন করতে। গ্রিনবার্গ বলেছেন, ‘আমাদের লক্ষ্য দেশের বিভিন্ন প্রান্তে ক্রিকেট পৌঁছে দেয়া, যেন আগামী প্রজন্ম অজি তারকাদের কাছ থেকে দেখতে পারে। আমি নর্দার্ন টেরিটোরির মূখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছি, সেখানের মানুষ ক্রিকেট আয়োজনে আগ্রহী। আমরাও চাই বেশি ক্রিকেট হোক সেখানে। আবহাওয়া বাদ দিলে দেশের উত্তরের দিকের কন্ডিশন চমৎকার।’

‘সাদা বলের খেলাগুলোতে দর্শক সমাগম অসাধারণ ছিল, প্রায় সব ভেন্যুই ছিল দর্শক পরিপূর্ণ। মৌসুমের শুরু বা শেষপ্রান্তে খেলা আয়োজন কার্যকরী। আমাদের নারী দলও মার্চের মাঝামাঝি পার্থে একটি টেস্ট খেলবে। আসলে আন্তর্জাতিক ক্রিকেট এখন ১২ মাস ধরেই খেলা হয়।’

ডারউইন সবশেষ টেস্ট আয়োজন করেছিল ২০০৪ সালে, শ্রীলঙ্কার বিপক্ষে। একই মাঠে ২০০৩ সালে বাংলাদেশের বিপক্ষে একটি টেস্ট খেলে অজিরা। প্রায় দুদশক ধরে শহরটি আন্তর্জাতিক সূচির বাইরে। ডারউইনে এবছর জুলাইতে অস্ট্রেলিয়া-এ ও শ্রীলঙ্কা-এ দলের মধ্যে দুটি টেস্টে ম্যাচ হয়েছিল। চলতি মাসে সেখানে সাউথ আফ্রিকার বিপক্ষে টি-টুয়েন্টি খেলেছে অস্ট্রেলিয়া।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আস্ট্রেলিয়াটেস্টডারউইনবাংলাদেশ
শেয়ারTweetPin

সর্বশেষ

পর্তুগালে ৩০ মিলিয়ন ইউরোর মানি লন্ডারিং চক্রের সদস্য আটক

মার্চ ১৩, ২০২৬

বাংলাদেশকে বিধ্বস্ত করে সিরিজে ফিরল পাকিস্তান

মার্চ ১৩, ২০২৬
অপারেশন এপিক ফিউরি' বিষয়ক রুদ্ধদ্বার ব্রিফিংয়ের দিন সাংবাদিকদের সাথে মার্কিন সিনেটর এলিজাবেথ ওয়ারেন

বিলিয়ন ডলারের যুদ্ধ: ট্রাম্পের ‘এন্ডগেম’ কোথায়?

মার্চ ১৩, ২০২৬

দিনাজপুরে নানা-নানী ও খালার কবর জিয়ারত করবেন তারেক রহমান: সমাজকল্যাণ মন্ত্রী

মার্চ ১৩, ২০২৬

গৃহবধূকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা

মার্চ ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT