২০০৩ সালের এই রাতে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে প্রথম গোলটি করেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। একইরাতে দুই দেশের দুই আলাদা প্রান্তে মাঠে নেমেছিলেন রোনালদো এবং ছেলে ক্রিস্টিয়ানো রোনালদো জুনিয়র। স্মরণীয় রাতে দুজনই পেয়েছেন গোল, জিতিয়েছেন দলকে। রোনালদো জোড়া গোল করেছেন আল-নাসেরের হয়ে, জুনিয়র রোনালদো গোল করেছেন পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দলের হয়ে।
রোনালদোর জোড়া গোলে সৌদি প্রো লিগে আল-ফায়হার বিপক্ষে ২-০ গোলে জিতেছে আল-নাসের। অন্যদিকে ফেডারেশন কাপে ওয়েলস-অনূর্ধ্ব-১৫ দলকে ৩-০ গোলে হারিয়েছে পর্তুগাল যুবারা।
শনিবার রাতে সৌদি লিগে জ্যাসনের গোলে ম্যাচের ১৩ মিনিটে এগিয়ে যায় আল-ফায়হা। ম্যাচের ৩৭ মিনিটে গোলে করে আল-নাসেরকে সমতায় ফেরান পর্তুগিজ মহাতারকা। ম্যাচের ৯০ মিনিট পেরিয়ে গেলে যোগ করা সময়ে পেনাল্টি পায় আল-নাসের, জয়সূচক গোলটি করেন রোনালদো।
একইরাতে তুরস্কের মাঠে ওয়েলস বয়সভিত্তিক দলটির বিপক্ষে ম্যাচের ৪২ মিনিটে গোল করেন রোনালদো জুনিয়র। ১-০তে এগিয়ে থেকে বিরতিতে যায় পর্তুগাল। ম্যাচের ৬৫ মিনিটে এবং ৯০ মিনিটে জোড়া গোল করেন রাফায়েল কাব্রাল, ৩-০তে জয় নিয়ে মাঠ ছাড়ে পর্তুগিজ যুবারা।








