চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘রোনালদো ড্রেসিংরুমের উদাহরণ’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১৩ অপরাহ্ন ২৭, মার্চ ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

কাতার বিশ্বকাপে আলো ছড়াতে পারেননি ক্রিস্টিয়ানো রোনালদো। পরে শঙ্কা জাগে জাতীয় দল থেকেই বিদায়ের। নতুন কোচ বরের্তো মার্টিনেজ পর্তুগালের দায়িত্ব নিয়ে সিআর সেভেনে আস্থা রাখেন। দুর্দান্ত রোনালদো বরাবরের মতোই দিচ্ছেন প্রতিদান, টানা দুই ম্যাচে জোড়া গোল করেছেন মহাতারকা। পর্তুগালের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার তার অভিজ্ঞতাকে এখন কাজে লাগাতে চান কোচ।

লুক্সেমবার্গের মাঠে রোববার রাতে ৬-০ গোলের জয় পেয়েছে পর্তুগাল। রোনালদোর জোড়া সাফল্যের দিনে অন্য চার গোলদাতা জোয়াও ফেলিক্স, বের্নার্দো সিলভা, ওতাভিও ও রাফায়েল লেয়াও। ২০১৬ সালের ইউরোপ চ্যাম্পিয়নদের বিপক্ষে প্রতিরোধই গড়তে পারেনি ফিফা র‌্যাঙ্কিংয়ের ৯২তম দল লুক্সেমবার্গ।

ইউরো বাছাইয়ে দুর্দান্ত এ জয়ের পর কোচ মার্টিনেজ বলেছেন, ‘আমি খুব সন্তুষ্ট। খেলোয়াড়দের জয়ের জন্য যে মানসিকতা ছিল তা দুর্দান্ত। তারা আমাদের জালে কোন বল পাঠাতে পারেনি। সেটির জন্য খেলোয়াড়দের প্রশংসা করতেই হবে। কারণ ঘরের মাঠে লুক্সেমবার্গ সবসময় ভালো খেলে।’

গত ২০ বছর ধরে জাতীয় দল জার্সিতে খেলে চলেছেন ৩৮ বর্ষী রোনালদো। জোড়া গোলের মধ্যে দিয়ে পর্তুগাল জার্সিতে ১২২টি গোল হয়ে গেল সিআর সেভেনের। যা জাতীয় দলের হয়ে সর্বোচ্চ গোলের বিশ্বরেকর্ড।

পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী রোনালদোকে নিয়ে মার্টিনেজ বলেছেন, ‘রোনালদোর আন্তর্জাতিক পর্যায়ে খেলার দারুণ অভিজ্ঞতা রয়েছে। ড্রেসিংরুমে সে একটি উদাহরণ। জাতীয় দলের হয়ে নেতৃত্ব দিতে এখনও সক্ষম তিনি।’

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইয়ে ‘জে’ গ্রুপে টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে পর্তুগাল। সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে স্লোভাকিয়া। ১ পয়েন্ট নিয়ে লুক্সেমবার্গ টেবিলের পাঁচে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইউরো বাছাইইউরো-২০২৪পর্তুগালমার্টিনেজরোনালদোলিড স্পোর্টসলুক্সেমবার্গ
শেয়ারTweetPin

সর্বশেষ

ঈদের ৬ষ্ঠ দিনে যা থাকছে চ্যানেল আইয়ের পর্দায়

মার্চ ২৬, ২০২৬

অভিনেত্রী মৌসুমী হামিদের সংসারে ভাঙন

মার্চ ২৬, ২০২৬
সাভারে অবস্থিত বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধ

গৌরবময় স্বাধীনতা ও জাতীয় দিবস আজ

মার্চ ২৬, ২০২৬

দৌলতদিয়ায় বাস ডুবিতে উদ্ধার হচ্ছে আরও মরদেহ…

মার্চ ২৫, ২০২৬

বিশ্বকাপে ব্রাজিল ফেভারিট নয়: ভিনিসিয়াস

মার্চ ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT