চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘যে যেমন আমি তেমন’ হওয়ার চেষ্টা করছি: পরীমনি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫৬ অপরাহ্ন ১৭, অক্টোবর ২০২৩
বিনোদন
A A

জ্বর নিয়ে ক’দিন আগেই হাসাপাতালে ভর্তি হয়েছিলেন পরীমনি। সামাজিক মাধ্যমে সে খবর জানিয়েছিলেন নিজেই। হাসপাতালের বিছানায় একমাত্র সন্তান রাজ্যকে নিয়ে তার খুনসুটির মুহূর্তও পোস্ট করেছিলেন।

নায়িকার শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো। সন্তানকে বুকে জড়িয়ে আরো দুটি ছবি পোস্ট করে এবার লিখলেন অন্যরকম অনুভূতি আর অভিজ্ঞতার কথা।

রাজ্যর সঙ্গে ছবি শেয়ার করে পরী লিখেন, “সুস্থ থাকার মতো বড় নেয়ামত আর কিছু নাই সত্যিই! তবে মাঝে মধ্যে ছোট খাটো অসুখ বা বিপদ না আসলে জীবনের আসল শুভাকাঙ্খী বা কাছের মানুষ চিনতে পারবেন না।”

পরী লিখেন,“একটা সময় অনেকের মতো আমারো মনে হতো কারোর কাছে আমার কোনো এক্সপেক্টেশন নাই বা সেটা রাখার দরকারো নাই। ‘এক্সপেক্টেশন যত কম জীবন তত সুন্দর’ বিশ্বাস করেন এই কথাটা একটা বেহুদা কথা। আপনার আত্মীয় স্বজনদের আপনি নিশ্চয় আপনার খারাপ সময়ে পাশে চাইবেন। অন্তত কেমন আছো জিজ্ঞেস করুক এতটুকুই অনেক কিছু মিন করে কখনো কখনো জীবনে।”

‘যে যেমন আমি তেমন’ হওয়ার চেষ্টা করছেন জানিয়ে পরী আরো বলেন,“আমি মোটেও সেলফিস ধরনের মানুষ না। তবে গত দুই এক বছর যাবত আমি ‘যে যেমন আমি তেমন’ লোক হওয়ার চেষ্টা করছি। এই চেষ্টায় এবারের দৌড়টা বেশ লম্বাই হলো বলা যায়। জীবনে আজাইরা, ফাও এবং সুবিধাবাদীদের যত ঝেড়ে ফেলা যায় জীবন কেবল মাত্র তখনই সুন্দর।”

মা হওয়ার পর থেকে কাজ থেকে দূরে আছেন পরীমনি। তবে চলতি মাসেই ‘ডোডোর গল্প’ নামে একটি সিনেমার শুটিং শুরু করেছেন। সরকারি অনুদানে নির্মিতব্য সিনেমাটিতে পরীর বিপরীতে আছেন চিত্রনায়ক সাইমন। এটি পরিচালনা করছেন রেজা ঘটক।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: পরীপরীমনিরাজ্যলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিফার নতুন নিয়ম, মেয়েদের দলে নারী কোচ রাখা বাধ্যতামূলক

মার্চ ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসার কৌশল খুঁজছেন ট্রাম্প

মার্চ ২০, ২০২৬

সৌদি আরবসহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপন

মার্চ ২০, ২০২৬

ঈদযাত্রা পর্যবেক্ষণে ট্রেন যাত্রা করলেন রেল প্রতিমন্ত্রী

মার্চ ২০, ২০২৬

সৌদি আরবের সঙ্গে মিল রেখে সাতক্ষীরায় ঈদের জামাত অনুষ্ঠিত

মার্চ ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT