চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিচ্ছেদের বর্ষপূর্তিতে যা বললেন পরী!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩৬ অপরাহ্ন ১৭, সেপ্টেম্বর ২০২৪
বিনোদন
A A

দাম্পত্যে টানাপোড়েনে গেল বছরের ১৭ সেপ্টেম্বর বিচ্ছেদ হয় শোবিজের আলোচিত দম্পতি রাজ-পরীর! সে হিসেবে মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিচ্ছেদের এক বছর পূর্ণ হলো! আর এই দিনে অন্যরকম উদযাপনের অংশীদার নায়িকা পরীমনি!

সোমবার দিবাগত রাত ১২টার পরেই পরীমনি নিজের ফেসবুকে লিখেন ‘কংগ্রাচুলেশনস পরী’! সেসময় বিষয়টি বোঝা না গেলেও মঙ্গলবার রাতে বিষয়টি স্পষ্ট করেন পরী! জানান, আজ রাজের সঙ্গে তার বিচ্ছেদের এক বছর!

এসময় সন্তান পূণ্য ও দত্তক নেয়া আরেক কন্যা সন্তানের সঙ্গে নিজের হাস্যোজ্জ্বল একটি ছবি পোস্ট করেন পরী৷ লিখের নিজের উপলব্ধির কথা।

পরী লিখেন, “আজ এখন যখন আমি আমার দিকে দেখি, আমি দেখতে পাই একজন পরিপূর্ণ সুখী মানুষকে। এই জীবনে কষ্ট থাকুক।সেটা কেবল বড় হওয়ার কষ্ট। আমি সেই কষ্টটা আনন্দ নিয়েই করতে চাই। কিন্তু অন্যের ছেড়ে যাওয়ার কষ্ট পেতে দেবো না আর নিজেকে আমি। এই তো কেমন হাসতে খেলতে ওদের নিয়ে জীবন উদযাপন করছি।”

ভালো থাকতে শিখে গেছেন জানিয়ে এসময় পরী আরো লিখেন, “আজ থেকে এক বছর আগে আমার জীবনের সেই ভুল মানুষকে ছেড়ে দিয়েছিলাম। এক বুক হাহাকার, হতাশা আর বুকের মধ্যে ঝাপটে ধরে ছিলো আমার ছোট্ট বাচ্চা ছেলেটা! কিন্তু দেখো, আজ আমরা একটু একটু করে নিজেদের মতন ভালো থাকতে শিখে গেছি। আজ আর সেই ভুল মানুষের কোন অস্তিত্ব নেই আমাদের কারোর জীবনে। না সেটা আমার বা আমার ছেলের! শুকরিয়া। আমারা ভালো আছি।”

সবশেষে পরী নিজেকে ডিভোর্স অ্যানিভার্সারির জন্য শুভ কামনা জানান!

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: নাটকপরীপরীমনিরাজলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

অস্ট্রেলিয়াকে থামিয়ে এশিয়ার চ্যাম্পিয়ন জাপান

মার্চ ২১, ২০২৬

ইউরোপের ‘এশিয়া কাপ’ পরিকল্পনা করছে আয়ারল্যান্ড

মার্চ ২১, ২০২৬

শোলাকিয়াতেই কেন সবচেয়ে বড় ঈদের জামাত?

মার্চ ২১, ২০২৬

মৌরিতানিয়া-জাম্বিয়ার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা, ঘরের মাটিতে মেসির শেষ ম্যাচ?

মার্চ ২১, ২০২৬

হরমুজ প্রণালীর নিরাপত্তায় যৌথ বিবৃতিতে সাউথ কোরিয়ার স্বাক্ষর

মার্চ ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT