চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউরোপের তিন দেশেও সফল ‘পরাণ’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:২৪ অপরাহ্ন ২৬, সেপ্টেম্বর ২০২২
বিনোদন
A A

ঈদে দেশে মুক্তির পর ব্লকবাস্টার হয়েছে রায়হান রাফী পরিচালিত ছবি ‘পরাণ’। মুক্তির আড়াই মাস পরেও সিনেপ্লেক্সগুলোতে হাউজফুল হচ্ছে।

তবে নতুন সুখবর হচ্ছে, গত সপ্তাহে দেশের বাইরেও পরাণ-এর শো হাউজফুল হয়েছে। ইউরোপের ফিনল্যান্ডে মুক্তির পর সেখানেও হাউজফুল হয়েছে বলে জানিয়েছেন সেখানকার পরিবেশক আশরাফুল আলম রনি।

তিনি বলেন, এখানকার বাংলা কমিউনিটি অনুযায়ী পরিকল্পনামাফিক যে কয়টি শো করেছি সবগুলো হাউজফুল গেছে। ফিনল্যান্ডের মত দেশে এটা বাংলা ছবির জন্য বিশাল ব্যাপার। সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুগ্ধ হয়েছি। এই সাফল্যের কারণে আগামীতে আমরা ‘হাওয়া’ মুক্তি দিতে চাই।

ডেনমার্কেও ভালো চলছে ‘পরাণ’। তিনি জানান, ওখানেও মোটামুটি হাউজফুল গেছে। সে কারণে ২৫ তারিখেও সেখানে নতুন শো অনুষ্ঠিত হয়েছে। এর পাশাপাশি ২০ তারিখে সুইডেনেও শো হয়েছে। রবিবারও দুটি শো অনুষ্ঠিত হয়েছে। দর্শকরা ইউরোপের তিন দেশ থেকে ভালো সাড়া দিয়েছে।

এর আগে আশরাফুল আলম রনির উদ্যোগে ‘আয়নাবাজি’ ও ‘ভুবনমাঝি’ দুটি ছবির প্রদর্শন হয়েছিল। তিনি বলেন, সবচেয়ে ভালো সাড়া এসেছে পরাণ থেকে। এখানে বাংলা ভাষাভাষী যারা থাকেন তাদের সংখ্যা সীমিত। তবে পরাণ দেখে প্রশংসা করেছেন। তাই আগামীতে ভালো ছবি পেলে মুক্তি দেব।

ইউরোপের এই তিন দেশের পাশাপাশি অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্রেও মুক্তি পেয়েছে ‘পরাণ’। ছবির প্রযোজক ইয়াসির আরাফাত জানান, যে দেশে মুক্তি পেয়েছে সবখানে দর্শকরা সাদরে গ্রহণ করেছে পরাণকে। পাশাপাশি দেশে মুক্তির পর ব্লকবাস্টার হিট হয়েছে ‘পরাণ’। যে পরিমাণ বাজেটে এই ছবি নির্মিত হয়েছে তারচেয়ে কয়েকগুণ বেশি লগ্নী উঠেছে। মুক্তির প্রায় আড়াই মাস হতে চলছে এখনো দর্শক আগ্রহ নিয়ে পরিবারসহ উপভোগ করছে।

Reneta

‘পরাণ’ ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মিম, শরিফুল রাজ, ইয়াশ রোহান, রাশেদ মামুন, নাসির উদ্দিন, শহিদুজ্জামান সেলিম, রোজি সিদ্দিকী।

Jui  Banner Campaign
ট্যাগ: ইউরোপইয়াশ রোহাননাসির উদ্দিনপরাণমিমরাশেদ মামুনরোজি সিদ্দিকীলিড বিনোদনশরিফুল রাজশহিদুজ্জামান সেলিমসিনেমাহাওয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে সেনাবাহিনীর বিশেষ কমান্ডো মহড়া অনুষ্ঠিত

ফেব্রুয়ারি ৫, ২০২৬

দেশে প্রথমবারের মতো সফল ‘পেকটাস ও ইটিএস’ সমন্বিত অস্ত্রোপচার

ফেব্রুয়ারি ৫, ২০২৬

সত্যি কথা চোখে পানি রাখতে পারছিলাম না

ফেব্রুয়ারি ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

নির্বাচনের দিন ভোট গণনার সময় পোস্টাল ব্যালট গণনা করা হবে: ইসি

ফেব্রুয়ারি ৫, ২০২৬

দুর্নীতি-নারীর অপমান ও আধিপত্যবাদমুক্ত দেশ গড়তে দাঁড়িপাল্লায় ভোটের আহ্বান

ফেব্রুয়ারি ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT